৬৩/২৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৮৩৩ - আনসারগণের মর্যাদা
জাহিলিয়্যাতের যুগ।
সহীহ বুখারী : ৩৮৩৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৮৩৩
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ كَانَ عَمْرٌو يَقُوْلُ حَدَّثَنَا سَعِيْدُ بْنُ الْمُسَيَّبِ عَنْ أَبِيْهِ عَنْ جَدِّهِ قَالَ جَاءَ سَيْلٌ فِي الْجَاهِلِيَّةِ فَكَسَا مَا بَيْنَ الْجَبَلَيْنِ قَالَ سُفْيَانُ وَيَقُوْلُ إِنَّ هَذَا لَحَدِيْثٌ لَهُ شَأْنٌ
সাঈদ ইবনু মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
সা‘ঈদ ইব্নু মুসাইয়্যাব (রহঃ) তাঁর পিতার মাধ্যমে দাদা হতে বর্ণনা করেন যে, জাহিলিয়াতের যুগে একটি বন্যা হয়েছিল। যাতে মক্কায় দুটি পাহাড়ের মধ্যস্থল সম্পূর্ণ প্লাবিত হয়েছিল। সুফ্ইয়ান (রহঃ) বলেন, ‘আমর ইব্নু দীনার বলতেন, এ হাদীসটির একটি দীর্ঘ পটভূমি আছে।
