৬৩/৪৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৯২৫ - আনসারগণের মর্যাদা
নবী (ﷺ)-এর সাহাবীবর্গের মদীনা উপস্থিতি
সহীহ বুখারী : ৩৯২৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৯২৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِيْ إِسْحَاقَ قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَابْنُ أُمِّ مَكْتُومٍ وَكَانَا يُقْرِئَانِ النَّاسَ فَقَدِمَ بِلَالٌ وَسَعْدٌ وَعَمَّارُ بْنُ يَاسِرٍ ثُمَّ قَدِمَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فِيْ عِشْرِيْنَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ ثُمَّ قَدِمَ النَّبِيُّ ﷺ فَمَا رَأَيْتُ أَهْلَ الْمَدِيْنَةِ فَرِحُوْا بِشَيْءٍ فَرَحَهُمْ بِرَسُوْلِ اللهِ ﷺ حَتَّى جَعَلَ الْإِمَاءُ يَقُلْنَ قَدِمَ رَسُوْلُ اللهِ ﷺ فَمَا قَدِمَ حَتَّى قَرَأْتُ سَبِّحْ اسْمَ رَبِّكَ الأَعْلَى فِيْ سُوَرٍ مِنْ الْمُفَصَّلِ
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
সর্বাগ্রে আমাদের মধ্যে মদীনায় আসলেন মুস’আব ইব্নু উমায়ের এবং ইব্নু উম্মু মাকতুম। তাঁরা লোকদের কুরআন পড়াতেন। তারপর আসলেন, বিলাল, সা’দ ও আম্মার ইব্নু ইয়াসির (রাঃ) এরপর ‘উমর ইব্নু খাত্তাব (রাঃ) নবী (ﷺ) - এর বিশজন সাহাবীসহ মদীনায় আসলেন। তারপর নবী (ﷺ) আগমন করলেন। তাঁর আগমনে মদীনাবাসী যতখানি আনন্দিত হয়েছিল ততখানি আনন্দিত হতে কখনো দেখিনি। এমনকি দাসীগণও বলছিল, নবী (ﷺ) শুভাগমন করেছেন। বারা (রাঃ) বলেন, তাঁর আগমনের পূর্বেই মুফাস্সালের [২] কয়েকটি সূরাসহ আমি سَبِّحْ اسْمَ رَبِّكَ الأَعْلَى সূরা পর্যন্ত পড়ে ফেলেছিলাম।
[২] কুরআন মাজীদের শেষ অংশের সূরা সমূহকে মুফাস্সাল বলা হয়, কেননা তাতে প্রতিটি সূরা এর মধ্যে ছোট ছোট ধারায় বিভিন্ন বিষয়ের বর্ণনা করা হয়েছে। আর মুফাস্সালের শুরু হচ্ছেঃ সূরা আল হুজরাত। অতঃপর মুফাস্সালকে তিন ভাগে ভাগ করা হয়েছেঃ(১) তিওয়ালু মুফাস্সালঃ আল হুজরাত হতে আল বুরুজ পর্যন্ত।(২) ওয়াসাতু মুফাসসালঃ আল বুরুজ হতে আল্ বাইয়্যিনাহ পর্যন্ত।(৩) ক্বিসারু মুফাসসালঃ আল বাইয়্যিনাহ হতে আল ফুরকানের শেষ পর্যন্ত। (সূত্রঃ ইতহাফুল কিয়াম-তা’লীক-বুলিগুল মারাম ৮৫ পৃষ্ঠা)
