৬৩/৪৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৯৩৩ - আনসারগণের মর্যাদা
হজ্জ সমাধার পর মুহাজিরগণের মক্কায় অবস্থান।
সহীহ বুখারী : ৩৯৩৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৯৩৩
حَدَّثَنِيْ إِبْرَاهِيْمُ بْنُ حَمْزَةَ حَدَّثَنَا حَاتِمٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ الزُّهْرِيِّ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيْزِ يَسْأَلُ السَّائِبَ ابْنَ أُخْتِ الْنَّمِرِ مَا سَمِعْتَ فِيْ سُكْنَى مَكَّةَ قَالَ سَمِعْتُ الْعَلَاءَ بْنَ الْحَضْرَمِيِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ ثَلَاثٌ لِلْمُهَاجِرِ بَعْدَ الصَّدَرِ
‘আলা ইবনুল হাযরামী (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইব্নু আবদুল ‘আযীয (রহঃ) হতে বর্ণিত। তিনি সাইব ইব্নু উখতিননাম্র (রাঃ) কে জিজ্ঞেস করলেন, আপনি মক্কায় অবস্থান ব্যাপারে কী শুনেছেন? তিনি বললেন, আমি ‘আলা ইবনুল হাযরামী (রাঃ) - এর কাছে শুনেছি, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, মুহাজিরদের জন্য তাওয়াফে সদর [১] আদায় করার পর তিন দিন মক্কায় থাকার অনুমতি আছে। [২]
[১] হজ্জ কার্যসমূহ সমাপন করে মিনা হতে প্রত্যাবর্তন করার পর কাবা ঘরের যে তাওয়াফ করা হয় তাকে বুঝানো হয়েছে।[২] মক্কা বিজয়ের পূর্বে যারা হিজরত করেছিলেন তাদের জন্য পুনরায় মক্কায় অবস্থান করা হারাম ছিল। কিন্তু যারা হজ্জ বা ‘উমরাহ এর উদ্দেশ্যে মক্কায় আসবে তারা তাদের হজ্জ ‘উমরাহ এর কাজ সমাধা করে মাত্র তিন দিন প্রয়োজন হলে অবস্থান করতে পারবে-তাতে নিষেধ নেই।
