৬৪/১১. অধ্যায়ঃ
বদর যুদ্ধে মালায়িকাহর যোগদান
সহিহ বুখারী : ৩৯৯৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৯৯৩
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ يَحْيَى عَنْ مُعَاذِ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ وَكَانَ رِفَاعَةُ مِنْ أَهْلِ بَدْرٍ وَكَانَ رَافِعٌ مِنْ أَهْلِ الْعَقَبَةِ فَكَانَ يَقُوْلُ لِابْنِهِ مَا يَسُرُّنِيْ أَنِّيْ شَهِدْتُ بَدْرًا بِالْعَقَبَةِ قَالَ سَأَلَ جِبْرِيْلُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِهَذَا
মু‘আয ইব্নু রিফাআ‘ ইব্নু রাফি‘ (রহঃ) হতে বর্ণিতঃ
রিফাআ (রাঃ) ছিলেন বদর যুদ্ধে যোগদানকারী একজন সাহাবি আর রাফি (রাঃ) ছিলেন বায়আতে আকাবায় উপস্থিত একজন সাহাবি। রাফি (রাঃ) তাঁর পুত্র (রিফাআ)-কে বলতেন, বায়আতে আকাবায় শরীক থাকার চেয়ে বদর যুদ্ধে হাজির থাকা আমার কাছে অধিক আনন্দের বিষয় বলে মনে হয় না। কেননা জিবরীল (আঃ) এ বিষয়ে নবী (ﷺ)-কে জিজ্ঞেস করেছিলেন।
(আধুনিক প্রকাশনীঃ ৩৬৯৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭০০)
