৬৪/১১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৯৯৪ - মাগাজি
বদর যুদ্ধে মালায়িকাহর যোগদান
সহীহ বুখারী : ৩৯৯৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৯৯৪
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا يَزِيدُ، أَخْبَرَنَا يَحْيَى، سَمِعَ مُعَاذَ بْنَ رِفَاعَةَ، أَنَّ مَلَكًا، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم. وَعَنْ يَحْيَى، أَنَّ يَزِيدَ بْنَ الْهَادِ أَخْبَرَهُ أَنَّهُ كَانَ مَعَهُ يَوْمَ حَدَّثَهُ مُعَاذٌ هَذَا الْحَدِيثَ، فَقَالَ يَزِيدُ فَقَالَ مُعَاذٌ إِنَّ السَّائِلَ هُوَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ.
মু‘আয ইব্নু রিফাআ‘ (রহঃ) হতে বর্ণিতঃ
একজন মালাইকা নবী (ﷺ)-কে জিজ্ঞেস করেছিলেন। (ভিন্ন সনদে) ইয়াহিয়া হতে বর্ণিত যে, ইয়াযীদ ইবনুল হাদ (রহঃ) তাঁকে জানিয়েছেন যে, যেদিন মু‘আয (রাঃ) এ হাদীসটি বর্ণনা করেছিলেন সেদিন আমি তাঁর কাছেই ছিলাম। ইয়াযীদ বলেছেন, মু‘আয (রাঃ) বর্ণনা করেছেন যে, প্রশ্নকারী ফেরেশ্তা হলেন জিব্রীল (আঃ)।
