১/৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪ - সূরা মুদ্দাসসির ও দাওয়াত
সূরা মুদ্দাসসির: ওহীর বিরতির পর দাওয়াতের ডাক
সহীহ বুখারী : ৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৪
قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، قَالَ ـ وَهُوَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الْوَحْىِ، فَقَالَ ـ فِي حَدِيثِهِ «بَيْنَا أَنَا أَمْشِي، إِذْ سَمِعْتُ صَوْتًا، مِنَ السَّمَاءِ، فَرَفَعْتُ بَصَرِي فَإِذَا الْمَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَرُعِبْتُ مِنْهُ، فَرَجَعْتُ فَقُلْتُ زَمِّلُونِي. فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ﴾يَا أَيُّهَا الْمُدَّثِّرُ * قُمْ فَأَنْذِرْ﴿ إِلَى قَوْلِهِ {وَالرُّجْزَ فَاهْجُرْ﴿ فَحَمِيَ الْوَحْىُ وَتَتَابَعَ». تَابَعَهُ عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ وَأَبُو صَالِحٍ. وَتَابَعَهُ هِلاَلُ بْنُ رَدَّادٍ عَنِ الزُّهْرِيِّ. وَقَالَ يُونُسُ وَمَعْمَرٌ «بَوَادِرُهُ».
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
ওহী স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ একদা আমি হাঁটছি, হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম। দেখলাম, সেই ফেরেশতা, যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন, আসমান ও যমীনের মাঝে একটি আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম। অবিলম্বে আমি ফিরে এসে বললাম, ‘আমাকে চাদর দ্বারা আবৃত কর’, ‘আমাকে চাদর দ্বারা আবৃত কর’।অতঃপর আল্লাহ তা’আলা অবতীর্ণ করলেন, “হে বস্ত্রাবৃত রাসূল! (১) উঠুন, সতর্ক করুন; আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন; এবং স্বীয় পরিধেয় বস্ত্র পবিত্র রাখুন; (৫) এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন”। (সূরা মুদ্দাসসির ৭৪/১-৫)অতঃপর ওহী পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল।‘আবদুল্লাহ ইব্নু ইউসূফ (রহঃ) ও আবূ সালেহ (রহঃ) অনুরূপ বর্ণনা করেছেন। হিলাল ইব্নু রাদদাদ (রহঃ) যুহরী (রহঃ) থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। ইউনুস ও মা’মার فواده এর স্থলে بَوَادِرُهُ শব্দ উল্লেখ করেছেন।
সহীহ বুখারী হাদিস ৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে ওহী বিরতির পর একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم হাঁটছিলেন, তখন আসমান থেকে শব্দ শুনে তাকালেন। তিনি দেখলেন, সেই ফেরেশতা যিনি হেরা গুহায় এসেছিলেন, আসমান ও জমিনের মাঝে একটি আসনে বসে আছেন। এ দৃশ্য দেখে তিনি শংকিত হয়ে ফিরে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এরপর আল্লাহ তা’আলা সূরা মুদ্দাসসিরের আয়াত নাযিল করেন—উঠুন, সতর্ক করুন, রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, পোশাক পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। এরপর ওহী ধারাবাহিকভাবে নাযিল হতে থাকে। হাদিসটি ওহী, সতর্ককরণ ও পবিত্রতার বার্তা একসঙ্গে তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওহী বিরতির পর আবার ধারাবাহিকভাবে নাযিল শুরু হয়।
- রাসূল صلى الله عليه وسلم ফেরেশতাকে দেখে শংকিত হয়েছিলেন।
- সতর্ক করা ও রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা নবীসুলভ দায়িত্ব।
- পোশাক ও অপবিত্রতা থেকে দূরে থাকার নির্দেশ এসেছে।
