৬৪/১২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪০১৩ - মাগাজি
পরিচ্ছেদ নেই
সহীহ বুখারী : ৪০১৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৪০১৩
عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ عَنْ مَالِكٍ عَنْ الزُّهْرِيِّ أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللهِ أَخْبَرَهُ قَالَ أَخْبَرَ رَافِعُ بْنُ خَدِيْجٍ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ أَنَّ عَمَّيْهِ وَكَانَا شَهِدَا بَدْرًا أَخْبَرَاهُ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ نَهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ قُلْتُ لِسَالِمٍ فَتُكْرِيْهَا أَنْتَ قَالَ نَعَمْ إِنَّ رَافِعًا أَكْثَرَ عَلَى نَفْسِهِ
রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ ইব্নু ‘উমরকে বলেছেন যে, বদর যুদ্ধে অংশগ্রহণকারী তাঁর দু’ চাচা তাঁকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) আবাদযোগ্য ভূমি ভাড়া দিতে নিষেধ করেছেন। (বর্ণনাকারী বলেন) আমি সালিমকে জিজ্ঞেস করলাম, আপনি তো এমন জমি ভাড়া দিয়ে থাকেন? তিনি বললেন, হ্যাঁ। রাফি‘ তো নিজের প্রতি বাড়াবাড়ি করেছেন।
