৬৪/১৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪০২৮ - বানু নাদীর ও বানু কুরাইযার ঘটনা
দুই ব্যক্তি রক্তপণের ব্যাপারে আলোচনা করার জন্য রাসূল (ﷺ)-এর বাণী নাযীর গোত্রের নিকট গমন এবং তাঁর সঙ্গে তাদের বিশ্বাসঘাতকতা বিষয়ক ঘটনা
قَالَ الزُّهْرِيُّ عَنْ عُرْوَةَ كَانَتْ عَلَى رَأْسِ سِتَّةِ أَشْهُرٍ مِنْ وَقْعَةِ بَدْرٍ قَبْلَ أُحُدٍ وَقَوْلُ اللَّهِ تَعَالَى ﴾هُوَ الَّذِي أَخْرَجَ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ مِنْ دِيَارِهِمْ لِأَوَّلِ الْحَشْرِ مَا ظَنَنْتُمْ أَنْ يَخْرُجُوا﴿ وَجَعَلَهُ ابْنُ إِسْحَاقَ بَعْدَ بِئْرِ مَعُونَةَ وَأُحُدٍযুহরী (রহঃ) ‘উরওয়া (রহঃ) থেকে বর্ণনা করেছেন যে, বানু নাযীর যুদ্ধ ওহুদ যুদ্ধের আগে এবং বদর যুদ্ধের পরে ষষ্ঠ মাসের প্রারম্ভে সংঘটিত হয়েছিল। মহান আল্লাহর বাণী: “তিনিই কিতাবওয়ালাদের মধ্যে যারা কাফির তাদেরকে প্রথম সমবেতভাবে তাদের নিবাস থেকে বিতাড়িত করেছিলেন” (সূরা হাশর ৫৯/২)। বানু নাযীর যুদ্ধের এ ঘটনাকে ইবন ইসহাক (রহঃ) বিরে মাউনার ঘটনা এবং উহুদ যুদ্ধের পরবর্তী ঘটনা বলে উল্লেখ করেছেন।"
বানু নাদীর ও বানু কুরাইযার ঘটনার হাদিস
সহীহ বুখারী : ৪০২৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৪০২৮
إِسْحَاقُ بْنُ نَصْرٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ مُوْسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ حَارَبَتْ النَّضِيْرُ وَقُرَيْظَةُ فَأَجْلَى بَنِي النَّضِيْرِ وَأَقَرَّ قُرَيْظَةَ وَمَنَّ عَلَيْهِمْ حَتَّى حَارَبَتْ قُرَيْظَةُ فَقَتَلَ رِجَالَهُمْ وَقَسَمَ نِسَاءَهُمْ وَأَوْلَادَهُمْ وَأَمْوَالَهُمْ بَيْنَ الْمُسْلِمِيْنَ إِلَّا بَعْضَهُمْ لَحِقُوْا بِالنَّبِيِّ ﷺ فَآمَنَهُمْ وَأَسْلَمُوْا وَأَجْلَى يَهُوْدَ الْمَدِيْنَةِ كُلَّهُمْ بَنِيْ قَيْنُقَاعَ وَهُمْ رَهْطُ عَبْدِ اللهِ بْنِ سَلَامٍ وَيَهُوْدَ بَنِيْ حَارِثَةَ وَكُلَّ يَهُوْدِ الْمَدِيْنَةِ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
বনু নাযীর ও বনু কুরাইযাহ গোত্রের ইয়াহূদী সম্প্রদায় (মুসলিমদের বিরুদ্ধে) যুদ্ধ শুরু করলে রাসূলুল্লাহ্ (ﷺ) বনু নাযীর গোত্রকে দেশত্যাগে বাধ্য করেন এবং বনু কুরাইযাহ গোত্রের প্রতি দয়া করে তাদেরকে থাকতে দেন। কিন্তু পরে বনূ কুরাইযাহ গোত্র (মুসলিমদের বিরুদ্ধে) যুদ্ধ শুরু করলে কতক লোক যারা নবী (ﷺ)-এর দলভুক্ত হবার পর তিনি তাদেরকে নিরাপত্তা দান করেছিলেন তারা মুসলিম হয়ে গিয়েছিল তারা ব্যতীত অন্য সব পুরুষ লোককে হত্যা করা হয় এবং মহিলা সন্তান-সন্ততি ও মালামাল মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া হয়। নবী (ﷺ) মদীনার সব ইয়াহূদীকে দেশান্তর করলেন। ‘আবদুল্লাহ ইব্নু সালামের গোত্র বনু কায়নুকা ও বনু হারিসাসহ অন্যান্য ইয়াহূদী গোষ্ঠীকেও তিনি দেশান্তর করেন।
সহীহ বুখারী হাদিস ৪০২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে বানু নাদীর ও বানু কুরাইযা গোত্রের ঘটনা এসেছে। বর্ণনায় বলা হয়েছে, তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বানু নাদীরকে দেশত্যাগে বাধ্য করেন। বানু কুরাইযাকে তিনি থাকতে দেন এবং তাদের প্রতি দয়া করেন। পরে বানু কুরাইযা আবার যুদ্ধ শুরু করলে, যারা নবী (صلى الله عليه وسلم)-এর দলে এসে নিরাপত্তা পেয়েছিল এবং ইসলাম গ্রহণ করেছিল, তারা ছাড়া অন্যদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের নারী, সন্তান ও সম্পদ মুসলিমদের মধ্যে ভাগ করা হয়। শেষে মদিনার ইয়াহুদী গোত্রগুলোকে দেশান্তর করার কথাও এসেছে। এই হাদিস ইতিহাসভিত্তিক; তাই এখান থেকে নিজের মতো করে নতুন বিধান বানানো ঠিক নয়। মূল বিষয় হলো, মদিনার রাজনৈতিক ও সামরিক ঘটনার একটি বর্ণনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাদিসে বানু নাদীর ও বানু কুরাইযার যুদ্ধ-সম্পর্কিত ঘটনা এসেছে।
- নিরাপত্তা পাওয়া এবং ইসলাম গ্রহণ করা কিছু লোকের কথা আলাদা করে বলা হয়েছে।
- ইতিহাসভিত্তিক বর্ণনা বুঝতে মূল টেক্সটের সীমার মধ্যে থাকা দরকার।
