৬৪/১৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪০৫৩ - জাবির (রাঃ)-এর পিতার ঋণ ও বরকত
পরিচ্ছেদ নেই
﴾إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ﴿যখন তোমাদের মধ্যে দু’দলের সাহস হারাবার উপক্রম হয়েছিল এবং আল্লাহ উভয়ের সহায়ক ছিলেন। আল্লাহর প্রতিই যেন মুমিনগণ নির্ভর করে। (সূরা আলে ‘ইমরান ৩/১২২)"
ঋণ পরিশোধের হাদিস: জাবির (রাঃ)-এর খেজুরে বরকতের ঘটনা
সহীহ বুখারী : ৪০৫৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৪০৫৩
أَحْمَدُ بْنُ أَبِيْ سُرَيْجٍ أَخْبَرَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوْسَى حَدَّثَنَا شَيْبَانُ عَنْ فِرَاسٍ عَنْ الشَّعْبِيِّ قَالَ حَدَّثَنِيْ جَابِرُ بْنُ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ أَبَاهُ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا وَتَرَكَ سِتَّ بَنَاتٍ فَلَمَّا حَضَرَ جِزَازُ النَّخْلِ قَالَ أَتَيْتُ رَسُوْلَ اللهِ ﷺ فَقُلْتُ قَدْ عَلِمْتَ أَنَّ وَالِدِيْ قَدْ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ دَيْنًا كَثِيْرًا وَإِنِّيْ أُحِبُّ أَنْ يَرَاكَ الْغُرَمَاءُ فَقَالَ اذْهَبْ فَبَيْدِرْ كُلَّ تَمْرٍ عَلَى نَاحِيَةٍ فَفَعَلْتُ ثُمَّ دَعَوْتُهُ فَلَمَّا نَظَرُوْا إِلَيْهِ كَأَنَّهُمْ أُغْرُوْا بِيْ تِلْكَ السَّاعَةَ فَلَمَّا رَأَى مَا يَصْنَعُوْنَ أَطَافَ حَوْلَ أَعْظَمِهَا بَيْدَرًا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ جَلَسَ عَلَيْهِ ثُمَّ قَالَ ادْعُ لِيْ أَصْحَابَكَ فَمَا زَالَ يَكِيْلُ لَهُمْ حَتَّى أَدَّى اللهُ عَنْ وَالِدِيْ أَمَانَتَهُ وَأَنَا أَرْضَى أَنْ يُؤَدِّيَ اللهُ أَمَانَةَ وَالِدِيْ وَلَا أَرْجِعَ إِلَى أَخَوَاتِيْ بِتَمْرَةٍ فَسَلَّمَ اللهُ الْبَيَادِرَ كُلَّهَا وَحَتَّى إِنِّيْ أَنْظُرُ إِلَى الْبَيْدَرِ الَّذِيْ كَانَ عَلَيْهِ النَّبِيُّ ﷺ كَأَنَّهَا لَمْ تَنْقُصْ تَمْرَةً وَاحِدَةً
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
উহূদের দিন তার পিতা ছয়টি মেয়ে ও কিছু ঋণ তার উপর রেখে শাহাদাত লাভ করেন। এরপর যখন খেজুর কাটার সময় এল (তিনি বলেন) তখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললাম, আপনি জানেন যে, আমার পিতা উহূদ যুদ্ধে শহীদ হয়েছেন এবং বিশাল ঋণ ভার রেখে গেছেন। এখন আমি চাই, ঋণদাতাগণ আপনাকে দেখুক। তখন তিনি বললেন, তুমি যাও এবং বাগানের এক কোণে সব খেজুর কেটে জমা কর। [জাবির (রাঃ) বলেন] আমি তাই করলাম।এরপর নবী (ﷺ)-কে ডেকে আনলাম। যখন তারা নবী (ﷺ)-কে দেখলেন, সে সময় তারা আমার উপর আরো রাগান্বিত হলেন। নবী (ﷺ) তাদের আচরণ দেখে বাগানের বড় গাদাটির চারপার্শ্বে তিনবার ঘুরে এসে এর উপর বসে বললেন, তোমার ঋণদাতাদেরকে ডাক। তিনি তাদেরকে মেপে মেপে দিতে লাগলেন। অবশেষে আল্লাহ তা’আলা আমার পিতার আমানত আদায় করে দিলেন। আমিও চাচ্ছিলাম যে, একটি খেজুর নিয়ে আমি আমার বোনদের নিকট না যেতে পারলেও আল্লাহ তা’আলা যেন আমার পিতার আমানত আদায় করে দেন। কিন্তু আল্লাহ তা’আলা খেজুরের সবকটি গাদাই অবশিষ্ট রাখলেন। এমনকি আমি দেখলাম যে, নবী (ﷺ) যে গাদায় উপবিষ্ট ছিলেন তার থেকে যেন একটি খেজুরও কমেনি।
সহীহ বুখারী হাদিস ৪০৫৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির (রাঃ)-এর দায়িত্ববোধ ও নবী صلى الله عليه وسلم-এর সাহায্যের ঘটনা এসেছে। তাঁর পিতা উহুদে শহীদ হন, রেখে যান মেয়ে সন্তান ও ঋণ। খেজুর কাটার সময় জাবির (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে যান, যাতে ঋণদাতারা তাঁকে দেখে। নবী صلى الله عليه وسلم তাঁকে খেজুর আলাদা করে গাদা করতে বলেন। পরে তিনি বড় গাদার চারপাশে তিনবার ঘুরে বসেন এবং ঋণদাতাদের ডাকতে বলেন। মেপে মেপে ঋণ দেওয়া হয় এবং আল্লাহ তাঁর পিতার আমানত আদায় করান। জাবির (রাঃ) একটি খেজুরও না পেলেও ঋণ শোধ হলেই খুশি ছিলেন; কিন্তু সব গাদাই অবশিষ্ট থাকে। এই হাদিসে ঋণ পরিশোধ, আমানত এবং আল্লাহর বরকতের শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋণকে আমানত হিসেবে দেখা এবং আদায় করা জরুরি।
- জাবির (রাঃ) নিজের লাভের আগে পিতার ঋণ পরিশোধকে গুরুত্ব দিয়েছেন।
- নবী صلى الله عليه وسلم বিপদে সাহাবীদের পাশে দাঁড়াতেন।
- বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষ চেষ্টা করে।
