৩৪/৫১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২১২৭ - ঋণ পরিশোধে নবীজির সহায়তা ও খেজুরের বরকত
ওজন করার পারিশ্রমিক প্রদানের দায়িত্ব বিক্রেতা বা দ্রব্য প্রদানকারীর উপর।
لِقَوْلِ اللَّهِ تَعَالَى ﴾وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ﴿ يَعْنِي كَالُوا لَهُمْ وَوَزَنُوا لَهُمْ كَقَوْلِهِ ﴾يَسْمَعُونَكُمْ﴿ يَسْمَعُونَ لَكُمْوَقَالَ النَّبِيُّ ﷺ اكْتَالُوا حَتَّى تَسْتَوْفُوا وَيُذْكَرُ عَنْ عُثْمَانَ ؓ أَنَّ النَّبِيُّ ﷺ قَالَ لَهُ إِذَا بِعْتَ فَكِلْ وَإِذَا ابْتَعْتَ فَاكْتَلْআল্লাহ তা‘আলার বাণী: “যখন তারা লোকদের মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়” (মুতাফফিফীন (৮৩) : ৩)। এখানে ﴾يَسْمَعُونَكُمْ﴿ অর্থাৎ كَالُوا لَهُمْ এবং وَزَنُوهُمْ অর্থাৎ وَزَنُوا لَهُمْ যেমন বলা হয় ﴾يَسْمَعُونَكُمْ﴿ অর্থাৎ يَسْمَعُونَ لَكُمْ।নবী (ﷺ) বলেছেন, ঠিকভাবে মেপে নিবে। উসমান (রাঃ) হতে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁকে বলেছেন, যখন তুমি বিক্রি করবে তখন মেপে দিবে আর যখন ক্রয় করবে তখন মেপে নিবে।"
ঋণ পরিশোধের হাদিস: নবীজির সহায়তা, মাপা ও পাওনা আদায়
সহীহ বুখারী : ২১২৭
সহীহ বুখারীহাদিস নম্বর ২১২৭
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ، وَعَلَيْهِ دَيْنٌ فَاسْتَعَنْتُ النَّبِيَّ ﷺ عَلَى غُرَمَائِهِ أَنْ يَضَعُوا مِنْ دَيْنِهِ، فَطَلَبَ النَّبِيُّ ﷺ إِلَيْهِمْ، فَلَمْ يَفْعَلُوا، فَقَالَ لِي النَّبِيُّ ﷺ «اذْهَبْ فَصَنِّفْ تَمْرَكَ أَصْنَافًا، الْعَجْوَةَ عَلَى حِدَةٍ، وَعَذْقَ زَيْدٍ عَلَى حِدَةٍ، ثُمَّ أَرْسِلْ إِلَىَّ ". فَفَعَلْتُ، ثُمَّ أَرْسَلْتُ إِلَى النَّبِيِّ ﷺ فَجَلَسَ عَلَى أَعْلاَهُ، أَوْ فِي وَسَطِهِ ثُمَّ قَالَ «كِلْ لِلْقَوْمِ». فَكِلْتُهُمْ حَتَّى أَوْفَيْتُهُمُ الَّذِي لَهُمْ، وَبَقِيَ تَمْرِي، كَأَنَّهُ لَمْ يَنْقُصْ مِنْهُ شَىْءٌ. وَقَالَ فِرَاسٌ عَنِ الشَّعْبِيِّ حَدَّثَنِي جَابِرٌ عَنِ النَّبِيِّ ﷺ، فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّاهُ، وَقَالَ هِشَامٌ عَنْ وَهْبٍ عَنْ جَابِرٍ قَالَ النَّبِيُّ ﷺ " جُذَّ لَهُ فَأَوْفِ لَهُ».
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
(আমার পিতা) ‘আবদুল্লাহ ইবনু আমর ইবনু হারাম (রাঃ) ঋণী অবস্থায় মারা যান। পাওনাদারেরা যেন তাঁর কিছু ঋণ ছেড়ে দেয়, এজন্য আমি নবী (ﷺ)-এর কাছে সাহায্য চাইলাম। নবী (ﷺ) তাদের কাছে কিছু ঋণ ছেড়ে দিতে বললে, তারা তা করল না। তখন নবী (ﷺ) আমাকে বললেন, যাও, তোমার প্রত্যেক ধরনের খেজুরকে আলাদা আলাদা করে রাখ, আজওয়া আলাদা এবং আযকা যায়দ আলাদা করে রাখ। পরে আমাকে খবর দিও। আমি [জাবির (রাঃ)] তা করে নবী (ﷺ)-কে খবর দিলাম। তিনি এসে খেজুরের (স্তুপ এর) উপরে বা তার মাঝখানে বসলেন। তারপর বললেন, পাওনাদারদের মেপে দাও। আমি তাদের মেপে দিতে লাগলাম, এমনকি তাদের পাওনা পুরোপুরি দিয়ে দিলাম। আর আমার খেজুর এরূপ থেকে গেল, যেন এ হতে কিছুই কমেনি।ফিরাস (রহঃ) শা’বী (রহঃ) সূত্রে জাবির (রাঃ) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) তাদের এ পর্যন্ত মেপে দিতে থাকলেন যে, তাদের ঋণ পরিশোধ করে দিলেন।হিশাম (রহঃ) ওহাব (রহঃ) সূত্রে জাবির (রাঃ) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছিলেন গাছ থেকে খেজুর কেটে নাও এবং পুরোপুরি আদায় করে দাও।
সহীহ বুখারী হাদিস ২১২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির রা.-এর পিতার ঋণ পরিশোধের ঘটনা এসেছে। তাঁর পিতা আবদুল্লাহ ইবন আমর ইবন হারাম রা. ঋণী অবস্থায় মারা যান। জাবির রা. নবী صلى الله عليه وسلم-এর কাছে সাহায্য চান, যেন পাওনাদারেরা কিছু ঋণ মাফ করে। নবী صلى الله عليه وسلم তাদের অনুরোধ করলেন, কিন্তু তারা রাজি হলো না। এরপর নবী صلى الله عليه وسلم জাবির রা.-কে খেজুরগুলো আলাদা আলাদা করতে বললেন। তিনি তা করলে নবী صلى الله عليه وسلم এসে খেজুরের স্তূপের উপর বা মাঝখানে বসলেন এবং বললেন, পাওনাদারদের মেপে দাও। জাবির রা. সবার পাওনা পুরোপুরি মেপে দিলেন, তবুও তাঁর খেজুর যেন কমেনি। হাদিসটি ঋণ পরিশোধ, পাওনাদারের অধিকার এবং নবীজির সহায়তার সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋণ পরিশোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।
- পাওনাদারের অধিকার পূর্ণভাবে আদায় করা হাদিসে দেখা যায়।
- লেনদেনে মাপজোক ও শ্রেণিবিন্যাস কাজে শৃঙ্খলা আনে।
- সমস্যায় নবী صلى الله عليه وسلم সাহাবীদের সাহায্য করতেন ও পথ দেখাতেন।
