৬৪/২১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪০৬৮ - উহুদের দিনে আবু তালহা রাঃ-এর তন্দ্রা
আল্লাহর বাণীঃ
﴾ثُمَّ أَنْزَلَ عَلَيْكُمْ مِنْ بَعْدِ الْغَمِّ أَمَنَةً نُعَاسًا يَغْشَى طَائِفَةً مِنْكُمْ لَا وَطَائِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنْفُسُهُمْ يَظُنُّونَ بِاللَّهِ غَيْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِيَّةِ ط يَقُولُونَ هَلْ لَنَا مِنَ الْأَمْرِ مِنْ شَيْءٍ ط قُلْ إِنَّ الْأَمْرَ كُلَّهُ لِلَّهِ ط يُخْفُونَ فِي أَنْفُسِهِمْ مَا لَا يُبْدُونَ لَكَ ط يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ الْأَمْرِ شَيْءٌ مَا قُتِلْنَا هُهُنَا ط قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ ج وَلِيَبْتَلِيَ اللَّهُ مَا فِي صُدُورِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمْ ط وَاللَّهُ عَلِيمٌ ا بِذَاتِ الصُّدُورِ (١٥٤)﴿তারপর তিনি তোমাদের উপর দুঃখের পর প্রশান্তি অবতীর্ণ করলেন তন্দ্রারূপে, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল। আর একদল ছিল যাদের বিব্রত করে রেখেছিল তাদের প্রাণের চিন্তা, তারা আল্লাহর প্রতি জাহিলী যুগের ধারণার মত অবাস্তব ধারণা করেছিল। তারা বলছিল: এ ব্যাপারে আমাদের হাতে কি কিছু করার নেই? বলুন: নিশ্চয় যাবতীয় বিষয় একমাত্র আল্লাহরই হাতে। তারা নিজেদের মনে গোপন রাখে যা আপনার কাছে প্রকাশ করে না।তারা বলে: যদি আমাদের হাতে এ ব্যাপারে কিছু করার থাকত তাহলে আমরা এখানে নিহত হতাম না। বলুন: যদি তোমরা নিজেদের ঘরেও থাকতে, তবুও যাদের নিহত হওয়া নির্ধারিত ছিল তারা বেরিয়ে পড়ত নিজেদের মৃত্যুর স্থানের দিকে। এসব এজন্য যে, আল্লাহ তোমাদের মনে যা আছে তা পরীক্ষা করবেন এবং তোমাদের অন্তরে যা আছে তা নির্মল করবেন। মনের গোপন বিষয় আল্লাহ সবিশেষ অবহিত। (সূরা আলে ‘ইমরান ৩/১৫৪)"
উহুদ যুদ্ধে তন্দ্রা: আবু তালহা রাঃ-এর বর্ণনা
সহীহ বুখারী : ৪০৬৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৪০৬৮
و قَالَ لِيْ خَلِيْفَةُ حَدَّثَنَا يَزِيْدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيْدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنْ أَبِيْ طَلْحَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ كُنْتُ فِيْمَنْ تَغَشَّاهُ النُّعَاسُ يَوْمَ أُحُدٍ حَتَّى سَقَطَ سَيْفِيْ مِنْ يَدِيْ مِرَارًا يَسْقُطُ وَآخُذُهُ وَيَسْقُطُ فَآخُذُهُ
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
খলীফা (রহঃ) আমার নিকট ...... আবূ ত্বলহা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উহূদ যুদ্ধের দিন যারা তন্দ্রায় আচ্ছন্ন [১] হয়েছিলেন তাঁদের মধ্যে আমিও ছিলাম একজন। এমনকি আমার তলোয়ারটি আমার হাত থেকে কয়েক দফা পড়েও গিয়েছিল। তলোয়ারটি পড়ে যেত, আমি তা তুলে নিতাম, আবার পড়ে যেত, আমি আবার তা তুলে নিতাম।
[১] উহূদ যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিম সৈনিকদের জন্য তন্দ্রাচ্ছন্ন হওয়াটা ছিল এক বিস্ময়কর অভিজ্ঞতা। আবূ তালহা (রাঃ)-ও তাঁদের মধ্য হতে একজন ছিলেন যিনি তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
সহীহ বুখারী হাদিস ৪০৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু তালহা রাঃ নিজের অভিজ্ঞতা বলেছেন। তিনি বলেন, উহুদের দিন যারা তন্দ্রায় আচ্ছন্ন হয়েছিলেন, তিনি তাঁদের একজন ছিলেন। এমনকি তাঁর তলোয়ার কয়েকবার হাত থেকে পড়ে যাচ্ছিল। তিনি তা তুলে নিতেন, আবার পড়ে যেত, আবার তুলে নিতেন। বর্ণনাটি সংক্ষিপ্ত, কিন্তু যুদ্ধের ভেতর মানুষের শারীরিক অবস্থা কেমন হতে পারে, তা বোঝায়। এখানে আমরা কোনো অতিরিক্ত ব্যাখ্যা চাপাই না; হাদিসের কথাই যথেষ্ট। উহুদ যুদ্ধের হাদিসে শুধু আঘাত বা লড়াই নয়, সাহাবীদের ক্লান্তি ও বাস্তব অবস্থার কথাও পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবীদের যুদ্ধের অভিজ্ঞতা ছিল বাস্তব ও মানবিক।
- আবু তালহা রাঃ নিজের অবস্থা সরলভাবে বর্ণনা করেছেন।
- তন্দ্রার কারণে তলোয়ার হাত থেকে পড়ে যাচ্ছিল।
- কঠিন সময়েও সাহাবীরা দায়িত্বের জায়গা ছেড়ে দেননি।
