৬৪/৪৮. অধ্যায়ঃ
রমজান মাসে সংঘটিত মাক্কা বিজয়ের যুদ্ধ
সহিহ বুখারী : ৪২৭৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৪২৭৯
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا جَرِيْرٌ عَنْ مَنْصُوْرٍ عَنْ مُجَاهِدٍ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ سَافَرَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم فِيْ رَمَضَانَ فَصَامَ حَتَّى بَلَغَ عُسْفَانَ ثُمَّ دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ فَشَرِبَ نَهَارًا لِيُرِيَهُ النَّاسَ فَأَفْطَرَ حَتَّى قَدِمَ مَكَّةَ قَالَ وَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُوْلُ صَامَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم فِي السَّفَرِ وَأَفْطَرَ فَمَنْ شَاءَ صَامَ وَمَنْ شَاءَ أَفْطَرَ.
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) রমজান মাসে সিয়ামরত অবস্থায় (মক্কা অভিমুখে) সফর করেছেন। অবশেষে তিনি উসফান নামক স্থানে পৌঁছলে এক পাত্র পানি দিতে বললেন। তারপর দিনের বেলাতেই সে পানি পান করলেন যেন তিনি লোকজনকে তাঁর সিয়ামবিহীন অবস্থা দেখাতে পারেন। এরপর মক্কা পৌঁছা পর্যন্ত তিনি আর সিয়াম পালন করেননি।বর্ণনাকারী বলেছেন, পরবর্তীকালে ইবন আব্বাস (রাঃ) বলতেন, সফরে কোন সময় রসূলুল্লাহ (ﷺ) সিয়াম পালন করতেন আবার কোন সময় তিনি সিয়ামবিহীন অবস্থায়ও ছিলেন। তাই সফরে যার ইচ্ছা সিয়াম পালন করবে, যার ইচ্ছে সিয়ামবিহীন অবস্থায় থাকবে। (সফর শেষে বাসস্থানে তা আদায় করে নিতে হবে)।
[১৯৪৪] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৪৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৪৮)
