৬৪/৫৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪২৯৭ - দশ দিন কসর সালাত

মাক্কা বিজয়ের সময় নবী (ﷺ)-এর সেখানে অবস্থানকালের পরিমাণ

কসর সালাত: দশ দিন অবস্থানকালে সাহাবীদের আমল

সহীহ বুখারীহাদিস নম্বর ৪২৯৭

أَبُوْ نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ ح حَدَّثَنَا قَبِيْصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يَحْيَى بْنِ أَبِيْ إِسْحَاقَ عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ أَقَمْنَا مَعَ النَّبِيِّ ﷺ عَشْرًا نَقْصُرُ الصَّلَاةَ.

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা নবী (ﷺ)-এর সঙ্গে মক্কায় দশদিন অবস্থান করেছিলাম। সে সময় আমরা সালাত কসর করতাম।

[৭২] আল্লাহ তা'আলা আল-কুরানে ঘোষণা দিয়েছেন- ''যখন তোমরা যমীনে ভ্রমণ করবে তখন সালাত কসর করলে তাতে কোন সমস্যা নেই।'' (সূরা অন-নিসাঃ ১০১) উক্ত আয়াতে এরূপ প্রমাণ মিলে না যে, কি পরিমাণ সফর করলে কসর করা যাবে। এ কারণেই সহাবীগণের মাঝে মতভেদ সৃষ্টি হয়েছে। ইবনু 'উমার ও ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিত হয়েছে, 'তাঁরা চার বুরুদ (১৬ ফারসাখ সমান ৪৮ মাইল) পরিমাণ সফর করলে সালাত কসর করতেন এবং সাওম ভেঙ্গে দিতেন। পক্ষান্তরে ইবনু 'উমার হতে সহীহ বর্ণনায় সাব্যস্ত হয়েছে তিনি বলেন, "তিন মাইল সফর করলে সালাত কসর করা যাবে''। সহীহ সানাদে তাঁর থেকে আরো বর্ণিত হয়েছে, 'তিনি মাক্কায় অবস্থানকালীন যখন মিনায় যেতেন তখন কসর করতেন'। এমনকি সহীহ সুত্রে ইবনু 'উমার হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, 'আমি যদি এক মাইল পথের জন্য বের হতাম তাহলেও সালাত করতাম'। তিনি আরো বললেন, আমি দিনের কিছু সময় সফর করতাম এবং কসর করতাম। এসব আসারের সুত্রগুলো সহীহ। বিস্তারিত জানার জন্য দেখুন ''ফাতহুল বারী'' ও শাইখ আলবানীর ''ইরওয়াউল গালীল'' (৩/১৪-২০) এ থেকে বুঝা যাচ্ছে যে, সহাবীগণ এ বিষয়ে একমত ছিলেন না। বরং তাঁদের মধ্যে মতভেদ সংঘটিত হয়েছিল। অতএব আমাদেরকে দেখা দরকার এ ব্যাপারে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর 'আমল কি ছিল? আমরা নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর 'আমলের এর দিকে লক্ষ্য করলে দেখছি ইবনু 'উমর (রাঃ) এর 'আমল তাঁর 'আমলের সাথে অনেকাংশেই মিলে যাচ্ছে। যদিও তাঁর থেকে এ ব্যাপারে কোন মৌখিক হাদীস বর্ণিত হয়নি। কারণ আনাস (রাঃ) নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আমল বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবনু ইয়াযিদ আল হুনাই বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে কসর করার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিন মাইল বা তিন ফারসাখ পরিমাণ পথ সফর করলেই দু'রাক'আত সালাত আদায় করতেন। (নিম্নের বর্ণনাকারী শু'বাহ সন্দেহ বশতঃ তিন মাইল বা তিন ফারসাখ বলেছেন)। হাদীসটি ইমাম মুসলিম (২/১৪৫), আবু আওয়ানাহ (২/৩৪৬), আবু দাউদ, ইবনু আবী শাইবাহ (২/১০৮/১-২), বায়হাক্বী (৩/১৪৬) ও আহমাদ (৩/১২৯) বর্ণনা করেছেন। উল্লেখ এক ফারসাখ সমান তিন মাইল। অতএব তিন ফারসাখ সমান ৯ মাইল। যেহেতু মুসলিম সহ অন্যান্য হাদীসগ্রন্থে বর্ণিত এ হাদীসটিতে তিন মাইল বা ৯ মাইল এর কথা বলা হয়েছে। যা নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর 'আমল হিসেবে প্রমাণিত। অতএব আমরা সতর্কতার স্বার্থে তিন মাইল গ্রহণ না করে ৯ মাইলকে গ্রহণ করব এবং ৯ মাইল পরিমাণ পথ সফর করলেই নির্দ্বিধায় সালাত কসর করব। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য দেখুন ফিকহুস সুন্নাহ ইরওয়াউল গালীল ৩য় খণ্ড ফতহুল বারী প্রমুখ গ্রন্থসমূহের সালাত অধ্যায়। (দেখুন মুসলিম হাঃ নং ৬৯১, সহীহ আবূ দাউদ ১২০১, আহমাদ ১১৯০৪, সিলসিলা সহীহা হাঃ নং ১৬৩)

সহীহ বুখারী হাদিস ৪২৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো কসর সালাত। আনাস রাঃ বলেন, তাঁরা নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে দশ দিন অবস্থান করেছিলেন এবং সে সময় সালাত কসর করতেন। হাদিসটি খুব ছোট, কিন্তু সফর অবস্থায় সালাত সংক্ষিপ্ত করার একটি বর্ণনা দেয়। এখানে স্থান, সফরের বিস্তারিত কারণ বা প্রতিটি সালাতের আলাদা বিবরণ নেই। শুধু বলা হয়েছে, নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে থাকার সময় তাঁরা দশ দিন অবস্থান করেন এবং সালাত কসর করেন। তাই এই হাদিস সফরে কসর সালাত সম্পর্কে আলোচনায় গুরুত্বপূর্ণ। তবে এই এক বর্ণনা থেকে সব পরিস্থিতির পূর্ণ বিধান বানাতে হলে ইসলামী স্কলারদের বিস্তারিত আলোচনার দিকে যেতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে দশ দিন অবস্থানে সাহাবীরা কসর সালাত আদায় করেছেন।
  • সফর অবস্থায় সালাত সংক্ষিপ্ত করার বর্ণনা এখানে এসেছে।
  • হাদিসটি সংক্ষিপ্ত হলেও কসর সালাতের আলোচনায় গুরুত্বপূর্ণ।
  • বিস্তারিত বিধান জানতে একই বিষয়ে অন্য বর্ণনাও দেখা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন