৬৪/৫৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৩১৩ - মক্কার পবিত্রতা ও নিয়ম

পরিচ্ছেদ নেই

মক্কার পবিত্রতার হাদিস: হারাম এলাকার গুরুত্বপূর্ণ নিয়ম

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩১৩

إِسْحَاقُ حَدَّثَنَا أَبُوْ عَاصِمٍ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِيْ حَسَنُ بْنُ مُسْلِمٍ عَنْ مُجَاهِدٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَامَ يَوْمَ الْفَتْحِ فَقَالَ إِنَّ اللهَ حَرَّمَ مَكَّةَ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ فَهِيَ حَرَامٌ بِحَرَامِ اللهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِيْ وَلَا تَحِلُّ لِأَحَدٍ بَعْدِيْ وَلَمْ تَحْلِلْ لِيْ قَطُّ إِلَّا سَاعَةً مِنْ الدَّهْرِ لَا يُنَفَّرُ صَيْدُهَا وَلَا يُعْضَدُ شَوْكُهَا وَلَا يُخْتَلَى خَلَاهَا وَلَا تَحِلُّ لُقَطَتُهَا إِلَّا لِمُنْشِدٍ فَقَالَ الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ إِلَّا الإِذْخِرَ يَا رَسُوْلَ اللهِ فَإِنَّهُ لَا بُدَّ مِنْهُ لِلْقَيْنِ وَالْبُيُوْتِ فَسَكَتَ ثُمَّ قَالَ إِلَّا الإِذْخِرَ فَإِنَّهُ حَلَالٌوَعَنْ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِيْ عَبْدُ الْكَرِيْمِ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ بِمِثْلِ هَذَا أَوْ نَحْوِ هَذَا رَوَاهُ أَبُوْ هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ ﷺ.

মুজাহিদ (রহঃ) হতে বর্ণিতঃ

মাক্কাহ বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ) খুতবার জন্য দাঁড়িয়ে বললেন, যেদিন আল্লাহ সমুদয় আসমান ও যমীন সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই তিনি মাক্কাহ নগরীকে সম্মান দান করেছেন। তাই আল্লাহ কর্তৃক এ সম্মান প্রদানের কারণে এটি কিয়ামত দিবস পর্যন্ত সম্মানিত থাকবে। আমার পূর্বে কারো জন্য তা হালাল করা হয়নি, আমার পরে কারো জন্যও তা হালাল করা হবে না। আর আমার জন্যও মাত্র একদিনের সামান্য অংশের জন্যই তা হালাল করা হয়েছিল। তার শিকারযোগ্য প্রাণীকে বিতাড়িত করা যাবে না। ঘাস সংগৃহীত হবে না। বিজ্ঞপ্তির উদ্দেশ্য ব্যতীত রাস্তায় পতিত বস্তু উত্তোলিত হবে না।তখন 'আব্বাস ইবনু 'আবদুল মুত্তালিব (রাঃ) বললেন, হে আল্লাহ্‌র রাসূল! ইয্‌খির ঘাস ব্যতীত। কেননা ইয্‌খির ঘাস আমাদের কর্মকার ও বাড়ির (ছাউনির) কাজে লাগে। তখন রাসূলুল্লাহ (ﷺ) চুপ থাকলেন। এর কিছুক্ষণ পরে বললেন, ইয্‌খির ব্যতীত। ইয্‌খির ঘাস কাটা অনুমোদিত।অন্য সানাদে ইবনু জুরায়জ (রহঃ)أَخْبَرَنِيْ عَبْدُ الْكَرِيْمِ عَنْ عِكْرِمَةَ عَنْ ইবনু 'আব্বাস (রাঃ) থেকে এভাবেই বর্ণিত হয়েছে। তাছাড়া এ হাদীস আবূ হুরায়রা (রাঃ) ও নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।

সহীহ বুখারী হাদিস ৪৩১৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কার মর্যাদা ও হারাম এলাকার নিয়ম স্পষ্টভাবে এসেছে। মক্কা বিজয়ের দিন নবী صلى الله عليه وسلم খুতবায় বলেন, আল্লাহ আসমান-জমিন সৃষ্টি করার দিন থেকেই মক্কাকে সম্মানিত করেছেন। তাই এটি কেয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে। তিনি বলেন, তাঁর আগে কারও জন্য এটি হালাল করা হয়নি, তাঁর পরে কারও জন্যও হবে না; তাঁর জন্যও শুধু দিনের সামান্য এক অংশে অনুমতি ছিল। এরপর তিনি কয়েকটি নিয়ম বলেন: মক্কার শিকারযোগ্য প্রাণী তাড়ানো যাবে না, কাঁটা গাছ কাটা যাবে না, ঘাস সংগ্রহ করা যাবে না, আর হারানো বস্তু শুধু ঘোষণা করার উদ্দেশ্যে তোলা যাবে। আব্বাস (রাঃ) ইযখির ঘাসের প্রয়োজনের কথা বললে নবী صلى الله عليه وسلم সেটিকে ব্যতিক্রম করেন। তাই “মক্কার পবিত্রতা হাদিস” মক্কার সম্মান ও সীমা শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মক্কার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত।
  • হারাম এলাকায় প্রাণী, গাছ ও ঘাসের বিষয়ে সতর্কতা আছে।
  • হারানো বস্তু নিজের করে নেওয়ার জন্য নয়, ঘোষণা করার জন্য তোলা যায়।
  • প্রয়োজনের ভিত্তিতে ইযখির ঘাসের ব্যতিক্রম হাদিসে এসেছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন