৬৪/৭৮. অধ্যায়ঃ
বিদায় হাজ্জ
সহিহ বুখারী : ৪৪০১
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৪০১
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ حَدَّثَنِيْ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ وَأَبُوْ سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُمَا أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَاضَتْ فِيْ حَجَّةِ الْوَدَاعِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحَابِسَتُنَا هِيَ فَقُلْتُ إِنَّهَا قَدْ أَفَاضَتْ يَا رَسُوْلَ اللهِ وَطَافَتْ بِالْبَيْتِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلْتَنْفِرْ.
নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সহধর্মিণী ' আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর সহধর্মিণী হুয়াইয়ের কন্যা সাফিয়া (রাঃ) বিদায় হজ্জের সময় ঋতুমতী হয়ে পড়েন। তখন নবী (ﷺ) বললেন, “সে কি আমাদের (মদিনা প্রত্যাবর্তনে) বাধা হয়ে দাঁড়াল?” তখন আমি বললাম, “হে আল্লাহর রসূল! তিনি তো তাওয়াফে যিয়ারাহ করে নিয়েছেন।” তখন নবী (ﷺ) বললেন, “তাহলে সে-ও রওয়ানা করুক।”
[২৯৪] (আধুনিক প্রকাশনীঃ ৪০৫২,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৫৬)
