৬৪/৮৩. অধ্যায়ঃ
পারস্যের কিসরা ও রোমের অধিপতি কায়সারের কাছে নবী (ﷺ)-এর পত্র প্রেরণ
সহিহ বুখারী : ৪৪২৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৪২৫
عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ حَدَّثَنَا عَوْفٌ عَنِ الْحَسَنِ عَنْ أَبِيْ بَكْرَةَ قَالَ لَقَدْ نَفَعَنِي اللهُ بِكَلِمَةٍ سَمِعْتُهَا مِنْ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم أَيَّامَ الْجَمَلِ بَعْدَ مَا كِدْتُ أَنْ أَلْحَقَ بِأَصْحَابِ الْجَمَلِ فَأُقَاتِلَ مَعَهُمْ قَالَ لَمَّا بَلَغَ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم أَنَّ أَهْلَ فَارِسَ قَدْ مَلَّكُوْا عَلَيْهِمْ بِنْتَ كِسْرَى قَالَ لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ امْرَأَةً.
আবূ বাক্রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) থেকে শ্রুত একটি বাণীর দ্বারা আল্লাহ 'জঙ্গে জামালের' (উষ্ট্রের যুদ্ধ) দিন আমার মহা উপকার করেছেন, যে সময় আমি সাহাবীদের সাথে মিলিত হয়ে জামাল যুদ্ধে শরীক হতে প্রায় প্রস্তুত হয়েছিলাম। আবু বকরাহ (রাঃ) বলেন, সে বাণীটি হল, যখন নবী (ﷺ)-এর নিকট এ খবর পৌঁছল যে, পারস্যবাসী কিসরা কন্যাকে তাদের বাদশাহ মনোনীত করেছেন, তখন তিনি বললেন, সে জাতি কখনো সফল হবে না স্ত্রীলোক যাদের প্রশাসক হয়।
[৭০৯৯] (আধুনিক প্রকাশনীঃ ৪০৭৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৮০)
