৬৪/৯০. অধ্যায়ঃ
নবী (ﷺ) কতটি যুদ্ধে অংশ নিয়েছিলেন?
সহিহ বুখারী : ৪৪৭১
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৪৭১
عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ حَدَّثَنَا إِسْرَائِيْلُ عَنْ أَبِيْ إِسْحَاقَ قَالَ سَأَلْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ رَضِيَ اللهُ عَنْهُ كَمْ غَزَوْتَ مَعَ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم قَالَ سَبْعَ عَشْرَةَ قُلْتُ كَمْ غَزَا النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ تِسْعَ عَشْرَةَ
আবূ ইসহাক (রহঃ) হতে বর্ণিতঃ
আমি যায়দ ইবনু আরকাম (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন? তিনি বলেন, সতেরোটি। আমি বললাম, নবী (ﷺ) কতটি যুদ্ধ করেছেন? তিনি বললেন, উনিশটি।
[৩৯৪৯] (আধুনিক প্রকাশনীঃ ৪১১৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪১১৬)
