৬৪/৮৯. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নেই
সহিহ বুখারী : ৪৪৭০
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৪৭০
أَصْبَغُ قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِيْ عَمْرُوْ بْنُ الْحَارِثِ عَنْ ابْنِ أَبِيْ حَبِيْبٍ عَنْ أَبِي الْخَيْرِ عَنْ الصُّنَابِحِيِّ أَنَّهُ قَالَ لَهُ مَتَى هَاجَرْتَ قَالَ خَرَجْنَا مِنَ الْيَمَنِ مُهَاجِرِيْنَ فَقَدِمْنَا الْجُحْفَةَ فَأَقْبَلَ رَاكِبٌ فَقُلْتُ لَهُ الْخَبَرَ فَقَالَ دَفَنَّا النَّبِيَّ صلى الله عليه وسلم مُنْذُ خَمْسٍ قُلْتُ هَلْ سَمِعْتَ فِيْ لَيْلَةِ الْقَدْرِ شَيْئًا قَالَ نَعَمْ أَخْبَرَنِيْ بِلَالٌ مُؤَذِّنُ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ فِي السَّبْعِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ
সুনাবিহী (রাঃ) হতে বর্ণিতঃ
তাকে কেউ জিজ্ঞেস করেন, আপনি কখন হিজরত করেছিলেন? তিনি বলেন, আমরা ইয়ামান থেকে হিজরতের নিয়তে বের হয়ে জুহফাতে পৌঁছি। তখন একজন অশ্বারোহী পেয়ে জিজ্ঞেস করলাম, খবর কী খবর কী? তিনি বললেন, পাঁচদিন পূর্বে আমরা নবী (ﷺ)-কে সমাহিত করেছি। তখন আমি তাঁকে বললাম, তুমি কি কদরের রাত সম্পর্কে কিছু শুনেছ? তিনি বললেন, হ্যাঁ, নবী (ﷺ)-এর মুয়াজ্জিন বিলাল (রাঃ) আমাকে জানিয়েছেন যে, তা হল রমাযানের শেষ দশকের সপ্তম দিনে।
(আধুনিক প্রকাশনীঃ ৪১১২,ইসলামী ফাউন্ডেশনঃ ৪১১৫)
