৬৪/৮৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৪৬২ - নবীর ইন্তিকাল ও ফাতিমার শোক
নবী (ﷺ)-এর রোগ ও তাঁর ওফাত
وَقَوْلُ اللَّهِ تَعَالَى : ﴾إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ. ثُمَّ إِنَّكُ مْ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ﴿.মহান আল্লাহর বাণী: নিশ্চয়ই আপনিও মরণশীল আর তারাও মরণশীল। অতঃপর কিয়ামতের দিনে তোমরা উভয় দলই নিজ নিজ মোকাদ্দমা স্বীয় রবের সামনে পেশ করবে। (সূরা আয-যুমার ৩৯/৩০-৩১)وَقَالَ يُونُسُ عَنِ الزُّهْرِيِّ قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَ النَّبِيُّ ﷺ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبْهَرِي مِنْ ذَلِكَ السَّمِّ."
নবীর ইন্তিকাল ও ফাতিমা (রাঃ)-এর শোক: ভালোবাসার এক হৃদয়ছোঁয়া বর্ণনা
সহীহ বুখারী : ৪৪৬২
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৪৬২
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ لَمَّا ثَقُلَ النَّبِيُّ صلى الله عليه وسلم جَعَلَ يَتَغَشَّاهُ فَقَالَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلَام وَا كَرْبَ أَبَاهُ فَقَالَ لَهَا لَيْسَ عَلَى أَبِيْكِ كَرْبٌ بَعْدَ الْيَوْمِ فَلَمَّا مَاتَ قَالَتْ يَا أَبَتَاهُ أَجَابَ رَبًّا دَعَاهُ يَا أَبَتَاهْ مَنْ جَنَّةُ الْفِرْدَوْسِ مَأْوَاهْ يَا أَبَتَاهْ إِلَى جِبْرِيْلَ نَنْعَاهْ فَلَمَّا دُفِنَ قَالَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلَام يَا أَنَسُ أَطَابَتْ أَنْفُسُكُمْ أَنْ تَحْثُوْا عَلَى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم التُّرَابَ.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
যখন নবী (ﷺ)- এর রোগ প্রকটরূপ ধারণ করে তখন তিনি বেঁহুশ হয়ে পড়েন। এ অবস্থায় ফাতেমাহ (রাঃ) বললেন, উহ্! আমার পিতার উপর কত কষ্ট! তখন নবী (ﷺ) তাঁকে বললেন, আজকের পরে তোমার পিতার উপর আর কোন কষ্ট নেই। যখন তিনি ইন্তিকাল করলেন তখন ফাতেমাহ (রাঃ) বললেন, হায়! আমার পিতা! রবের ডাকে সাড়া দিয়েছেন। হায় আমার পিতা! জান্নাতুল ফিরদাউসে তাঁর বাসস্থান। হায় পিতা! জিবরীল (আঃ)- কে তাঁর ইন্তিকালের খবর শুনাই। যখন নবী (ﷺ)-কে সমাহিত করা হল, তখন ফাতিমা (রাঃ) বললেন, হে আনাস! রাসূলুল্লাহ (ﷺ)-কে মাটি চাপা দিয়ে আসা তোমরা কীভাবে বরদাশত করলে!
সহীহ বুখারী হাদিস ৪৪৬২-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর শেষ অসুস্থতার সময়ের একটি কোমল ও গভীর দৃশ্য এসেছে। রোগ যখন বেশি হয়ে যায়, তিনি বেহুঁশ হয়ে পড়েন। তখন ফাতিমা (রাঃ) পিতার কষ্ট দেখে বলেন, ‘উহ! আমার পিতার উপর কত কষ্ট!’ নবী (صلى الله عليه وسلم) তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘আজকের পরে তোমার পিতার উপর আর কোন কষ্ট নেই।’ এরপর তাঁর ইন্তিকালের পরে ফাতিমা (রাঃ) যে কথা বলেন, তাতে পিতার প্রতি ভালোবাসা, শোক এবং জান্নাতুল ফিরদাউসের আশা প্রকাশ পায়। দাফনের পরে আনাস (রাঃ)-কে তাঁর প্রশ্ন শোকের গভীরতা দেখায়। এই হাদিসে শোক, ভালোবাসা ও নবীর মর্যাদার অনুভব একসঙ্গে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রিয়জনের কষ্ট দেখে দুঃখ পাওয়া মানুষের স্বাভাবিক অনুভূতি।
- নবী (صلى الله عليه وسلم) তাঁর কন্যাকে কষ্টের শেষ হওয়ার কথা বলে সান্ত্বনা দিয়েছেন।
- ফাতিমা (রাঃ)-এর কথায় নবী (صلى الله عليه وسلم)-এর প্রতি গভীর ভালোবাসা দেখা যায়।
- দাফনের সময় সাহাবীদের হৃদয়েও কঠিন অনুভূতি ছিল।
