৮/৭০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৫৬ - বারীরা (রাঃ) ও শরীয়তবিরোধী শর্ত
মসজিদে ঋণ পরিশোধের তাগাদা দেয়া ও চাপ সৃষ্টি।
বারীরা (রাঃ)-এর ঘটনা: আযাদ করা ও অবৈধ শর্তের শিক্ষা
সহীহ বুখারী : ৪৫৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৫৬
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَتَتْهَا بَرِيرَةُ تَسْأَلُهَا فِي كِتَابَتِهَا فَقَالَتْ إِنْ شِئْتِ أَعْطَيْتُ أَهْلَكِ وَيَكُونُ الْوَلاَءُ لِي. وَقَالَ أَهْلُهَا إِنْ شِئْتِ أَعْطَيْتِهَا مَا بَقِيَ ـ وَقَالَ سُفْيَانُ مَرَّةً إِنْ شِئْتِ أَعْتَقْتِهَا وَيَكُونُ الْوَلاَءُ لَنَا ـ فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ ﷺ ذَكَّرَتْهُ ذَلِكَ فَقَالَ «ابْتَاعِيهَا فَأَعْتِقِيهَا، فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ».ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ ﷺ عَلَى الْمِنْبَرِ ـ وَقَالَ سُفْيَانُ مَرَّةً فَصَعِدَ رَسُولُ اللَّهِ ﷺ عَلَى الْمِنْبَرِ ـ فَقَالَ «مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ مَرَّةٍ».قَالَ عَلِيٌّ قَالَ يَحْيَى وَعَبْدُ الْوَهَّابِ عَنْ يَحْيَى عَنْ عَمْرَةَ. وَقَالَ جَعْفَرُ بْنُ عَوْنٍ عَنْ يَحْيَى قَالَ سَمِعْتُ عَمْرَةَ قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ. رَوَاهُ مَالِكٌ عَنْ يَحْيَى عَنْ عَمْرَةَ أَنَّ بَرِيرَةَ. وَلَمْ يَذْكُرْ صَعِدَ الْمِنْبَرَ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
বারীরা (রাঃ) তাঁর নিকট এসে কিতাবাতের [১] দেনা পরিশোধের জন্য সাহায্য চাইলেন। তখন তিনি বললেনঃ তুমি চাইলে আমি (তোমার মূল্য) তোমার মালিককে দিয়ে দিব এ শর্তে যে, উত্তরাধিকার স্বত্ব থাকবে আমার। তার মালিক ‘আয়িশা (রাঃ)- কে বললোঃ আপনি চাইলে বাকী মূল্য বারীরাকে দিতে পারেন। রাবী সুফিয়ান (রহঃ) আর একবার বলেছেনঃ আপনি চাইলে তাকে আযাদ করতে পারেন, তবে উত্তরাধিকার স্বত্ব থাকবে আমাদের। যখন আল্লাহর রাসূল (ﷺ) আসলেন তখন আমি তাঁর নিকট ব্যাপারটি বললাম। তিনি বললেনঃ তুমি তাকে ক্রয় করে আযাদ করে দাও। কারণ উত্তরাধিকার স্বত্ব থাকে তারই, যে আযাদ করে।অতঃপর আল্লাহর রাসূল (ﷺ) মিম্বারের উপর দাঁড়ালেন। সুফিয়ান (রহঃ) আর একবার বলেনঃ অতঃপর আল্লাহর রাসূল (ﷺ) মিম্বারে আরোহণ করে বললেনঃ লোকদের কী হলো? তারা এমন সব শর্ত করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তার সে শর্তের কোন মূল্য নেই। এমনকি এরূপ শর্ত একশবার আরোপ করলেও।মালিক (রহঃ)…. ‘আমরা (রহঃ) হতে বারীরা (রাঃ)-এর ঘটনা বর্ণনা করেছেন, তবে মিম্বারে আরোহণ করার কথা উল্লেখ করেননি। ‘আলী (রহঃ) বলেন, ইয়াহ্ইয়া (রহঃ) ও ‘আবদুল ওয়াহ্হাব (রহঃ) ইয়াহ্ইয়া (রহঃ)-এর মাধ্যমে ‘আমরাহ (রহঃ) হতে অনুরূপ বর্ণনা করেছেন। জা’ফর ইব্নু 'আওন (রহঃ) ইয়াহিয়া (রহঃ)-এর মাধ্যমে ‘আমরাহ (রহঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি ‘আয়িশা (রাঃ) হতে শুনেছি।
[১] কিতাবাতঃ দাসত্ব থেকে মুক্তিলাভের উদ্দেশ্যে মনিবের সঙ্গে কিস্তি হিসেবে মুক্তিপণ পরিশোধের চুক্তি।
সহীহ বুখারী হাদিস ৪৫৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে বারীরা (রাঃ) কিতাবাতের দেনা পরিশোধে সাহায্য চাইতে আয়েশা (রাঃ)-এর কাছে আসেন। আয়েশা (রাঃ) সাহায্য করতে চান, তবে উত্তরাধিকার স্বত্বের বিষয় ওঠে। বারীরার মালিকপক্ষ শর্ত দেয়, আযাদ করা হলেও উত্তরাধিকার স্বত্ব তাদের থাকবে। নবী (صلى الله عليه وسلم) এসে বলেন, বারীরাকে কিনে আযাদ করে দাও; কারণ উত্তরাধিকার স্বত্ব তারই, যে আযাদ করে। এরপর তিনি মিম্বারে দাঁড়িয়ে বলেন, যারা আল্লাহর কিতাবে নেই এমন শর্ত করে, তাদের শর্তের কোনো মূল্য নেই, একশবার করলেও নয়। হাদিসটি শর্ত, আযাদ করা এবং শরীয়তসম্মত নিয়ম মানার শিক্ষা দেয়। মানুষের বানানো শর্ত আল্লাহর বিধানের বিরুদ্ধে হলে তা গ্রহণযোগ্য নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আযাদ করার পর উত্তরাধিকার স্বত্ব তার, যে আযাদ করে—এ কথা হাদিসে এসেছে।
- আল্লাহর কিতাবের বাইরে অবৈধ শর্তের কোনো মূল্য নেই।
- লেনদেন ও চুক্তিতে শরীয়তের সীমা মানা জরুরি।
