৬৫/৯১. অধ্যায়ঃ
‘‘আর যদি সম্পত্তি বণ্টনকালে (উত্তরাধিকারী নয় এমন) আত্মীয় ইয়াতীম ও মিসকীন উপস্থিত হয়, তবে তা থেকে তাদের কিছু দেবে এবং তাদের সঙ্গে সদালাপ করবে।’’ (সূরা আন-নিসা ৪/৮)
সহিহ বুখারী : ৪৫৭৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৫৭৭
إِبْرَاهِيْمُ بْنُ مُوْسَى حَدَّثَنَا هِشَامٌ أَنَّ ابْنَ جُرَيْجٍ أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي ابْنُ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ عَادَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَبُوْ بَكْرٍ فِيْ بَنِيْ سَلِمَةَ مَاشِيَيْنِ فَوَجَدَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم لَا أَعْقِلُ شَيْئًا فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ مِنْهُ ثُمَّ رَشَّ عَلَيَّ فَأَفَقْتُ فَقُلْتُ مَا تَأْمُرُنِيْ أَنْ أَصْنَعَ فِيْ مَالِيْ يَا رَسُوْلَ اللهِ فَنَزَلَتْ (يُوْصِيْكُمْ اللهُ فِيْٓ أَوْلَادِكُمْ).>
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এবং আবূ বকর (রাঃ) বনু সালিমা গোত্রে পদব্রজে আমার রোগের ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলেন। অতঃপর নাবী (ﷺ) আমাকে জ্ঞানশূন্য অবস্থায় দেখতে পেলেন। কাজেই তিনি পানি আনালেন এবং উযূ করে সেই পানি আমার উপর ছিটিয়ে দিলেন। তখন আমি জ্ঞান ফিরে পেলাম। তখন আমি বললাম, হে আল্লাহর রসূল (ﷺ)! আমার সম্পদের ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করতে আপনি আমাকে আদেশ করছেন? তখন এ আয়াত অবতীর্ণ হলঃ يُوْصِيْكُمْ اللهُ فِيْ أَوْلَادِكُمْ।
[১৯৪] (আধুনিক প্রকাশনীঃ ৪২১৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪২১৯)
