৬৫/৯৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৫৮৫ - বিচার মানা ও প্রতিবেশীর পানি সেচের অধিকার

‘‘তবে না; আপনার রবের কসম! তারা মুমিন হবে না যে পর্যন্ত না তারা আপনার উপর বিচারের ভার অর্পণ করে সেসব বিবাদ-বিসম্বাদের যা তাদের মধ্যে সংঘটিত হয়, তারপর তারা নিজেদের মনে কোনরূপ দ্বিধা-সংকোচ বোধ না করে আপনার সিদ্ধান্তের ব্যাপারে এবং সর্বান্তঃকরণে তা মেনে নেয়।’’ (সূরা আন-নিসা ৪/৬৫)

বিচার মানার গুরুত্ব: পানি সেচের বিরোধে নবী (صلى الله عليه وسلم)-এর ফয়সালা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৫৮৫

عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ قَالَ خَاصَمَ الزُّبَيْرُ رَجُلًا مِنْ الْأَنْصَارِ فِيْ شَرِيْجٍ مِنْ الْحَرَّةِ فَقَالَ النَّبِيُّ ﷺ اسْقِ يَا زُبَيْرُ ثُمَّ أَرْسِلْ الْمَاءَ إِلَى جَارِكَ فَقَالَ الْأَنْصَارِيُّ يَا رَسُوْلَ اللهِ أَنْ كَانَ ابْنَ عَمَّتِكَ فَتَلَوَّنَ وَجْهُ رَسُوْلِ اللهِ ﷺ ثُمَّ قَالَ اسْقِ يَا زُبَيْرُ ثُمَّ احْبِسْ الْمَاءَ حَتَّى يَرْجِعَ إِلَى الْجَدْرِ ثُمَّ أَرْسِلْ الْمَاءَ إِلَى جَارِكَ وَاسْتَوْعَى النَّبِيُّ ﷺ لِلزُّبَيْرِ حَقَّهُ فِيْ صَرِيْحِ الْحُكْمِ حِيْنَ أَحْفَظَهُ الْأَنْصَارِيُّ كَانَ أَشَارَ عَلَيْهِمَا بِأَمْرٍ لَهُمَا فِيْهِ سَعَةٌ قَالَ الزُّبَيْرُ فَمَا أَحْسِبُ هَذِهِ الْآيَاتِ إِلَّا نَزَلَتْ فِيْ ذَلِكَ ﴾فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ﴿.

‘উরওয়াহ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেছেন, হাররা বা মাদীনাহ্র কঙ্করময় ভূমিতে একটি পানির নালাকে কেন্দ্র করে একজন আনসার যুবায়র (রাঃ)-এর সাথে ঝগড়া করেছিলেন। নবী (ﷺ) বললেন, হে যুবায়র! প্রথমত তুমি তোমার জমিতে পানি দাও, তারপর তুমি প্রতিবেশীর জমিতে পানি ছেড়ে দেবে। আনসারী বললেন, হে আল্লাহ্‌র রাসূল! সে আপনার ফুফাত ভাই, তাই এই ফয়সালা। এতে রাসূল (ﷺ)-এর চেহারা রক্তিম হয়ে গেল।তারপর তিনি বললেন, হে যুবায়র! তুমি তোমার জমিতে পানি দাও। তারপর সেচ নালা ভর্তি করে পানি রাখো, অতঃপর তোমার প্রতিবেশীকে পানি দাও। আনসারী যখন রাসূল (ﷺ)-কে রাগান্বিত করলেন তখন তিনি তাঁর হক পুরোপুরি যুবায়র (রাঃ)-কে প্রদানের জন্য স্পষ্ট নির্দেশ দিলেন। তাঁদেরকে প্রথমে নবী (ﷺ) এমন একটি নির্দেশ দিয়েছিলেন যাতে প্রশস্ততা ছিল। যুবায়র (রাঃ) বলেন, فَلاَوَرَبِّكَلاَيُؤْمِنُونَحَتَّىيُحَكِّمُوكَفِيمَاشَجَرَبَيْنَهُمْ আয়াতটি এ উপলক্ষে অবতীর্ণ হয়েছে বলে আমি মনে করি।

সহীহ বুখারী হাদিস ৪৫৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো বিচার। হাররার জমিতে পানির নালা নিয়ে যুবায়র (রাঃ) ও একজন আনসারীর মধ্যে বিরোধ হয়েছিল। নবী (صلى الله عليه وسلم) প্রথমে এমন ফয়সালা দিলেন যাতে সহজতা ছিল: যুবায়র আগে নিজের জমিতে পানি দেবেন, তারপর প্রতিবেশীর দিকে পানি ছাড়বেন। কিন্তু আনসারী কথায় ইঙ্গিত করলেন যে ফয়সালাটি আত্মীয়তার কারণে হয়েছে। এতে নবী (صلى الله عليه وسلم)-এর চেহারা রক্তিম হলো। এরপর তিনি যুবায়র (রাঃ)-কে তাঁর পূর্ণ হক অনুযায়ী সেচ নালা ভরে পানি ধরে রাখতে বললেন, তারপর প্রতিবেশীর দিকে ছাড়তে বললেন। যুবায়র (রাঃ) মনে করেছেন, “তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তোমাকে বিচারক বানায়”—আয়াতটি এ ঘটনার সঙ্গে যুক্ত। হাদিসটি ন্যায্য বিচার, নবী (صلى الله عليه وسلم)-এর ফয়সালা মানা এবং অন্যের হক নিয়ে সতর্ক করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিরোধ হলে ন্যায্য ফয়সালার কাছে ফিরে যাওয়া দরকার।
  • নবী (صلى الله عليه وسلم)-এর ফয়সালাকে পক্ষপাত বলে আঘাত করা গুরুতর আচরণ।
  • প্রতিবেশীর অধিকার আছে, তবে নিজের প্রাপ্য হকও অস্বীকার করা হয়নি।
  • ফয়সালা মানার মধ্যে ঈমানের একটি গুরুত্বপূর্ণ দিক আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন