৬৫/১২৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৬১৭ - মদ হারাম হলে তাৎক্ষণিক আনুগত্য

আল্লাহর বাণীঃ ওহে যারা ঈমান এনেছ! মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক শর-এসব নোংরা-অপবিত্র, শয়তানের কাজ ব্যতীত আর কিছু নয়। সুতরাং তোমরা এসব থেকে বেঁচে থাক যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা আল-মায়িদাহ ৫/৯০)

মদ হারাম হওয়ার সংবাদ: সাহাবীদের তাৎক্ষণিক আনুগত্য

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৬১৭

يَعْقُوْبُ بْنُ إِبْرَاهِيْمَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيْزِ بْنُ صُهَيْبٍ قَالَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ مَا كَانَ لَنَا خَمْرٌ غَيْرُ فَضِيخِكُمْ هَذَا الَّذِيْ تُسَمُّوْنَهُ الْفَضِيخَ فَإِنِّيْ لَقَائِمٌ أَسْقِيْ أَبَا طَلْحَةَ وَفُلَانًا وَفُلَانًا إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ وَهَلْ بَلَغَكُمْ الْخَبَرُ فَقَالُوْا وَمَا ذَاكَ قَالَ حُرِّمَتْ الْخَمْرُ قَالُوْا أَهْرِقْ هَذِهِ الْقِلَالَ يَا أَنَسُ قَالَ فَمَا سَأَلُوْا عَنْهَا وَلَا رَاجَعُوْهَا بَعْدَ خَبَرِ الرَّجُلِ.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তোমরা যেটাকে ফাযীখ অর্থাৎ কাঁচা খুরমা ভিজানো পানি নাম রেখেছ সেই ফাযীখ ব্যতীত আমাদের অন্য কোন মদ ছিল না। একদিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবূ ত্বলহা (রাঃ), অমুক এবং অমুককে তা পান করাচ্ছিলাম। তখনই এক ব্যক্তি এসে বলল, আপনাদের কাছে এ সংবাদ এসেছে কি? তাঁরা বললেন, ঐ সংবাদ কী? সে বলল, মদ হারাম করে দেয়া হয়েছে, তাঁরা বললেন, হে আনাস! এই বড় বড় মটকাগুলো থেকে মদ ঢেলে ফেলে দাও। আনাস (রাঃ) বললেন যে, এই ব্যক্তির সংবাদের পর তাঁরা এ ব্যাপারে কিছু জিজ্ঞেসও করেননি এবং দ্বিতীয়বার পানও করেননি।

সহীহ বুখারী হাদিস ৪৬১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস (রাঃ) বলেন, তারা ফাযীখ নামে পরিচিত খেজুর ভিজানো পানীয় ছাড়া অন্য মদ রাখতেন না। তিনি আবু তালহা (রাঃ) ও কয়েকজনকে তা পান করাচ্ছিলেন। তখন একজন এসে খবর দিল, মদ হারাম করা হয়েছে। তারা সঙ্গে সঙ্গে আনাস (রাঃ)-কে বললেন, বড় বড় মটকাগুলো ঢেলে ফেলো। এরপর তারা এ বিষয়ে আর প্রশ্ন করেননি এবং আবার পানও করেননি। এই হাদিসে মদ নিষিদ্ধ হওয়ার খবর, সাহাবীদের দ্রুত আনুগত্য এবং আল্লাহর বিধান মানার স্পষ্ট শিক্ষা আছে। কেউ খবরটি শুনে অজুহাত খোঁজেননি; বরং যা ছিল তা ছেড়ে দিয়েছেন। ইসলামি জীবনে বিধান মানার এমন সরলতা ও সততা বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর বিধান জানা গেলে তা দ্রুত মানতে হবে।
  • মদ হারাম হওয়ার খবর শুনে সাহাবীরা সঙ্গে সঙ্গে মদ ফেলে দেন।
  • প্রশ্ন ও অজুহাতের বদলে আনুগত্যের মনোভাব দেখা যায়।
  • নেশাজাত পানীয় থেকে বিরত থাকা ইসলামের শিক্ষা।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন