৬৫/১৫৫. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার বাণী:

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৬৫৬

عَبْدُ اللهِ بْنُ يُوْسُفَ حَدَّثَنَا اللَّيْثُ حَدَّثَنِيْ عُقَيْلٌ قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِيْ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ بَعَثَنِيْ أَبُوْ بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ فِيْ تِلْكَ الْحَجَّةِ فِي الْمُؤَذِّنِيْنَ بَعَثَهُمْ يَوْمَ النَّحْرِ يُؤَذِّنُوْنَ بِمِنًى أَنْ لَا يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ وَلَا يَطُوْفَ بِالْبَيْتِ عُرْيَانٌ قَالَ حُمَيْدٌ ثُمَّ أَرْدَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَلِيِّ بْنِ أَبِيْ طَالِبٍ فَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ بِبَرَاءَةَ قَالَ أَبُوْ هُرَيْرَةَ فَأَذَّنَ مَعَنَا عَلِيٌّ فِيْ أَهْلِ مِنًى يَوْمَ النَّحْرِ بِبَرَاءَةَ وَأَنْ لَا يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ وَلَا يَطُوْفَ بِالْبَيْتِ عُرْيَانٌ

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আবু বকর (রাঃ) আমাকে সে কুরবানির দিন ঘোষণাকারীদের সঙ্গে মিনায় এ (কথা) ঘোষণা করার জন্য পাঠালেন যে, এ বছরের পরে আর কোন মুশরিক হজ করতে পারবে না। আল্লাহর ঘর নগ্ন অবস্থায় কাউকে তাওয়াফ করতে দেয়া হবে না।হুমাইদ (রাঃ) বলেন, নবী (ﷺ) পরে পুনরায় আলী ইবনু আবু তালিবকে পাঠালেন এবং বললেন: সূরা বারাআতের নির্দেশাবলী ঘোষণা করে দাও।আবু হুরাইরা (রাঃ) বলেন, আলী (রাঃ) আমাদের সঙ্গেই মীনাবাসীদের মধ্যে সূরা বারাআত কুরবানির দিন ঘোষণা করলেন- এ বছরের পরে কোন মুশরিক হজ করতে পারবে না এবং নগ্নদেহে আল্লাহর ঘরের তাওয়াফ করবে না।

[৩৬৯] (আধুনিক প্রকাশনীঃ ৪২৯৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪২৯৭)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন