৬৫/১৬৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৬৭৪ - সৎ ও অসৎ কাজ মিশ্রিত মানুষের পরিণতি
আল্লাহ তা‘আলার বাণীঃ {وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَيِّئًا طعَسَى اللهُ أَنْ يَّتُوْبَ عَلَيْهِمْ طإِنَّ اللهَ غَفُوْرٌ رَّحِيْمٌ}.
সৎকর্ম ও অসৎকর্ম মিশে গেলে তাওবার আশা
সহীহ বুখারী : ৪৬৭৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৬৭৪
مُؤَمَّلٌ هُوَ ابْنُ هِشَامٍ حَدَّثَنَا إِسْمَاعِيْلُ بْنُ إِبْرَاهِيْمَ حَدَّثَنَا عَوْفٌ حَدَّثَنَا أَبُوْ رَجَاءٍ حَدَّثَنَا سَمُرَةُ بْنُ جُنْدَبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لَنَا أَتَانِي اللَّيْلَةَ آتِيَانِ فَابْتَعَثَانِيْ فَانْتَهَيْنَا إِلَى مَدِيْنَةٍ مَبْنِيَّةٍ بِلَبِنِ ذَهَبٍ وَلَبِنِ فِضَّةٍ فَتَلَقَّانَا رِجَالٌ شَطْرٌ مِنْ خَلْقِهِمْ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ وَشَطْرٌ كَأَقْبَحِ مَا أَنْتَ رَاءٍقَالَا لَهُمْ اذْهَبُوْا فَقَعُوْا فِيْ ذَلِكَ النَّهْرِ فَوَقَعُوْا فِيْهِ ثُمَّ رَجَعُوْا إِلَيْنَا قَدْ ذَهَبَ ذَلِكَ السُّوْءُ عَنْهُمْ فَصَارُوْا فِيْ أَحْسَنِ صُوْرَةٍ قَالَا لِيْ هَذِهِ جَنَّةُ عَدْنٍ وَهَذَاكَ مَنْزِلُكَ قَالَا أَمَّا الْقَوْمُ الَّذِيْنَ كَانُوْا شَطْرٌ مِنْهُمْ حَسَنٌ وَشَطْرٌ مِنْهُمْ قَبِيْحٌ فَإِنَّهُمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا تَجَاوَزَ اللهُ عَنْهُمْ
সমুরাহ ইবনু জুনদাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বলেছেন, রাতে দু’জন মালাক এসে আমাকে নিদ্রা থেকে জাগ্রত করলেন। এরপর আমরা এমন এক শহরে পৌঁছলাম, যা স্বর্ণ ও রৌপ্যের ইট দ্বারা নির্মিত। সেখানে এমন কিছু সংখ্যক লোকের সঙ্গে আমাদের সাক্ষাৎ ঘটল, যাদের শরীরের অর্ধেক খুবই সুশ্রী যা তোমরা কখনও দেখনি এবং আর এক অর্ধেক এত কুৎসিত যা তোমরা কখনও দেখনি। মালাক দু’জন তাদেরকে বললেন, তোমরা ঐ নহরে গিয়ে ডুব দাও। তারা সেখানে গিয়ে ডুব দিয়ে আমাদের নিকট ফিরে আসল। তখন তাদের বিশ্রী চেহারা সম্পূর্ণ দূর হয়ে গেল এবং তারা সুশ্রী চেহারা লাভ করল।মালাকদ্বয় আমাকে বললেন, এটা হল ‘জান্নাতে আদন’ এটাই হল আপনার আসল ঠিকানা। মালাকদ্বয় বললেন, (আপনি) যেসব লোকের দেহের অর্ধেক সুশ্রী এবং অর্ধেক বিশ্রী (দেখেছেন), তারা ঐ সকল লোক যারা দুনিয়াতে সৎকর্মের সঙ্গে অসৎকর্ম মিশিয়ে ফেলেছে। আল্লাহ তা‘আলা তাদের ক্ষমা করে দিয়েছেন।
সহীহ বুখারী হাদিস ৪৬৭৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর স্বপ্নের একটি অংশ এসেছে। দুইজন ফেরেশতা তাঁকে নিয়ে এমন এক শহরে পৌঁছান, যা স্বর্ণ ও রৌপ্যের ইট দিয়ে তৈরি। সেখানে কিছু লোক দেখা যায়, যাদের শরীরের অর্ধেক সুন্দর এবং অর্ধেক কুৎসিত। ফেরেশতারা তাদেরকে নদীতে ডুব দিতে বলেন। তারা ডুব দিয়ে ফিরে এলে তাদের কুৎসিত অংশ দূর হয়ে যায় এবং তারা সুন্দর রূপ পায়। এরপর ফেরেশতারা বলেন, এটি জান্নাতে আদন, আর যাদের দেখা হলো, তারা এমন মানুষ যারা সৎকর্মের সঙ্গে অসৎকর্ম মিশিয়ে ফেলেছিল; আল্লাহ তাদের ক্ষমা করেছেন। হাদিসটি গুনাহকে হালকা করে দেখায় না; বরং সৎকর্ম, ভুল, ক্ষমা এবং আল্লাহর দয়ার কথা একসঙ্গে মনে করায়। এতে ক্ষমার আশা থাকলেও সৎকর্ম ও অসৎকর্মের পার্থক্য ভুলে না যাওয়ার শিক্ষা পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষের জীবনে সৎকর্মের সঙ্গে অসৎকর্ম মিশে যেতে পারে—এ কথা বর্ণনায় এসেছে।
- আল্লাহ যাদের ক্ষমা করেছেন, তাদের অবস্থা পরিবর্তিত হতে দেখা যায়।
- জান্নাতে আদনের উল্লেখ এই স্বপ্নে এসেছে।
