৬৫/১৭২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৬৭৮ - সত্যবাদীদের সঙ্গে থাকার শিক্ষা

আল্লাহর বাণীঃ ওহে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। (সূরা বারাআত ৯/১১৯)

সত্যবাদীদের সঙ্গে থাকো: কা‘ব (রাঃ)-এর তাবুক শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৬৭৮

يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَ قَائِدَ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ حِيْنَ تَخَلَّفَ عَنْ قِصَّةِ تَبُوْكَفَوَاللهِ مَا أَعْلَمُ أَحَدًا أَبْلَاهُ اللهُ فِيْ صِدْقِ الْحَدِيْثِ أَحْسَنَ مِمَّا أَبْلَانِيْ مَا تَعَمَّدْتُ مُنْذُ ذَكَرْتُ ذَلِكَ لِرَسُوْلِ اللهِ ﷺ إِلَى يَوْمِيْ هَذَا كَذِبًا وَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَى رَسُوْلِهِ ﷺ لَقَدْ تَابَ اللهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِيْنَ وَالأَنْصَارِ إِلَى قَوْلِهِ وَكُوْنُوْا مَعَ الصَّادِقِيْنَ.

কা‘ব ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

যিনি কা‘ব ইবনু মালিক (দৃষ্টিহীন হওয়ার পরে)-এর পথপ্রদর্শক হিসেবে ছিলেন। তিনি (‘আবদুল্লাহ) বলেন, আমি কা‘ব ইবনু মালিক (রাঃ)-কে, তাবূক যুদ্ধে যারা পশ্চাতে থেকে গিয়েছিলেন তাদের ঘটনা বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ্‌র কসম! হয়ত আল্লাহ (রাসূলুল্লাহর কাছে) সত্য কথা প্রকাশের কারণে, অন্য কাউকে এত বড় সুন্দর পরীক্ষা করেননি যতটুকু আমাকে পরীক্ষা করেছেন। যখন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তাবূক যুদ্ধে না যাওয়ার সঠিক কারণ বর্ণনা করেছি তখন থেকে আজ পর্যন্ত মিথ্যা বলার ইচ্ছাও করিনি।শেষ পর্যন্ত আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ (ﷺ)-এর ওপর এ আয়াতটি নাযিল করেন لَقَدْ تَابَ اللهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِيْنَ وَالأَنْصَارِ إِلَى قَوْلِهِ وَكُوْنُوْا مَعَ الصَّادِقِيْنَ “আল্লাহ অনুগ্রহপরায়ণ হলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি ........... এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।” (সূরা বারাআত ৯/১১৭-১১৯)

সহীহ বুখারী হাদিস ৪৬৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে কা‘ব ইবন মালিক (রাঃ) তাবুকের ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক বলেন। তিনি আল্লাহর কসম করে বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে সত্য কথা বলার কারণে আল্লাহ তাঁকে যে পরীক্ষা করেছেন, তিনি এর মতো সুন্দর পরীক্ষা অন্য কারও ব্যাপারে জানেন না। এরপর তিনি বলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত তিনি ইচ্ছা করে মিথ্যা বলেননি। শেষে আল্লাহ আয়াত নাযিল করেন—আল্লাহ নবী, মুহাজির ও আনসারদের প্রতি দয়া করেছেন এবং “সত্যবাদীদের সঙ্গে থাকো।” হাদিসটির মূল বিষয় সত্যবাদিতা। এটি শুধু একদিনের সত্য বলা নয়; সত্য বলার পর জীবনে মিথ্যা থেকে বাঁচার দৃঢ় সিদ্ধান্তও এখানে দেখা যায়। তাই ব্যক্তিগত উন্নতি ও তাওবার ক্ষেত্রে এই হাদিস খুব গভীর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সত্য কথা বলা কা‘ব (রাঃ)-এর জীবনে বড় পরিবর্তন এনেছিল।
  • তিনি বলেন, সেই ঘটনার পর থেকে ইচ্ছা করে মিথ্যা বলেননি।
  • আয়াতে সত্যবাদীদের সঙ্গে থাকার নির্দেশ এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন