৬৫/১৮৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৬৯৩ - কুরাইশের দুর্ভিক্ষ ও দুখান আয়াত
আল্লাহ তা‘আলার বাণীঃ
কুরাইশের দুর্ভিক্ষ: দুখান আয়াতের ব্যাখ্যা
সহীহ বুখারী : ৪৬৯৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৬৯৩
الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ عَنِ الْأَعْمَشِ عَنْ مُسْلِمٍ عَنْ مَسْرُوْقٍ عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ قُرَيْشًا لَمَّا أَبْطَئُوْا عَلَى النَّبِيِّ ﷺ بِالإِسْلَامِ قَالَ اللهُمَّ اكْفِنِيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوْسُفَ فَأَصَابَتْهُمْ سَنَةٌ حَصَّتْ كُلَّ شَيْءٍ حَتَّى أَكَلُوا الْعِظَامَ حَتَّى جَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَى السَّمَاءِ فَيَرَى بَيْنَهُ وَبَيْنَهَا مِثْلَ الدُّخَانِ قَالَ اللهُ ﴾فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَآءُ بِدُخَانٍ مُّبِيْنٍ} قَالَ اللهُ {إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيْلًا إِنَّكُمْ عَائِدُوْنَ﴿ أَفَيُكْشَفُ عَنْهُمْ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَقَدْ مَضَى الدُّخَانُ وَمَضَتْ الْبَطْشَةُ
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন কুরাইশগণ রাসূলুল্লাহ (ﷺ)-এর ইসলামের দাওয়াত অস্বীকার করল, তখন তিনি আল্লাহ্র দরবারে আরয করলেন, হে আল্লাহ্! যেমনিভাবে আপনি ইউসুফ (আঃ)-এর সময় সাত বছর ধরে দুর্ভিক্ষ দিয়েছিলেন, তেমনিভাবে ওদের ওপর দুর্ভিক্ষ অবতীর্ণ করুন। তারপর কুরাইশগণ এক বছর পর্যন্ত এমন দুর্ভিক্ষের মধ্যে আপতিত হল যে, সব কিছু ধ্বংস হয়ে গেল; এমনকি তারা হাড় পর্যন্ত খেতে শুরু করল; যখন কোন ব্যক্তি আকাশের দিকে নজর করত, তখন আকাশ ও তার মধ্যে শুধু ধোঁয়া দেখত।আল্লাহ্ বলেন, فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ “সেদিনের অপেক্ষায় থাক, যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে।” (সূরা দুখান ৪৪/১০)আল্লাহ্ আরও বলেন ঃ إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلاً إِنَّكُمْ عَائِدُونَ “আমি শাস্তি কিছুটা সরিয়ে নিব, যেন তোমরা (পূর্বাবস্থায়) ফিরে আস” (সূরা দুখান ৪৪/১৫)।ক্বিয়ামাতের দিন তাদের থেকে আযাব দূর করা হবে কি? এবং دُخَانُ ও بَطْشَةُ এর ব্যাখ্যা আগে বলা হয়েছে।
সহীহ বুখারী হাদিস ৪৬৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে কুরাইশদের ইসলামের দাওয়াত অস্বীকারের পর এক দুর্ভিক্ষের কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আল্লাহর কাছে দোয়া করেন, ইউসুফ (আঃ)-এর সময়কার মতো তাদের উপর দুর্ভিক্ষ আসুক। এরপর তারা এমন কষ্টে পড়ে যে, সবকিছু ধ্বংস হতে থাকে এবং তারা হাড় পর্যন্ত খেতে শুরু করে। ক্ষুধার তীব্রতায় কেউ আকাশের দিকে তাকালে আকাশ ও তার মাঝখানে ধোঁয়ার মতো দেখত। এরপর সূরা দুখানের আয়াত উল্লেখ করা হয়েছে। এখানে মূল বিষয় হলো অস্বীকারের পরিণতি, আল্লাহর সতর্কতা এবং কুরআনের আয়াতের ব্যাখ্যা। দুখান আয়াত, কুরাইশের দুর্ভিক্ষ, ইউসুফ আঃ-এর সাত বছর—এসব এই হাদিসের মূল অনুসন্ধানযোগ্য বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইসলামের দাওয়াত অস্বীকারের পর কঠিন পরীক্ষা আসতে পারে।
- দুর্ভিক্ষের ঘটনা কুরআনের আয়াত ব্যাখ্যার সঙ্গে যুক্ত হয়েছে।
- আল্লাহর শাস্তি ও সতর্কতাকে হালকা করে দেখা উচিত নয়।
