৬৫/১৮৮. অধ্যায়ঃ
আল্লাহ তা‘আলার বাণীঃ আল্লাহ জানেন প্রত্যেক স্ত্রীলোক যা গর্ভে ধারণ করে এবং জরায়ুর মধ্যে যা কিছু কম ও বেশী হয়ে থাকে তাও তিনি জানেন। (সূরা আর-রাদ ১৩/৮)
সহিহ বুখারী : ৪৬৯৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৬৯৭
إِبْرَاهِيْمُ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنَا مَعْنٌ قَالَ حَدَّثَنِيْ مَالِكٌ عَنْ عَبْدِ اللهِ بْنِ دِيْنَارٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ مَفَاتِحُ الْغَيْبِ خَمْسٌ لَا يَعْلَمُهَا إِلَّا اللهُ لَا يَعْلَمُ مَا فِيْ غَدٍ إِلَّا اللهُ وَلَا يَعْلَمُ مَا تَغِيْضُ الْأَرْحَامُ إِلَّا اللهُ وَلَا يَعْلَمُ مَتَى يَأْتِي الْمَطَرُ أَحَدٌ إِلَّا اللهُ وَلَا تَدْرِيْ نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوْتُ وَلَا يَعْلَمُ مَتَى تَقُوْمُ السَّاعَةُ إِلَّا اللهُ
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘ইল্মে গায়েবের চাবিকাঠি পাঁচটি, যা আল্লাহ ভিন্ন কেউ জানে না। তা হলো: আগামী দিন কী হবে, তা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। মায়ের জরায়ুতে কী আছে, তা আল্লাহ ভিন্ন আর কেউ জানে না। বৃষ্টি কখন আসবে, তা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। কোন ব্যক্তি জানে না তার মৃত্যু কোথায় হবে এবং কেয়ামত কবে সংঘটিত হবে, তা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না।
[১০৩৯] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৩৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৩৬)[১] মাদীনাহর পূর্বদিকে অবস্থিত একটি উপত্যকা।
