৬৫/২৫৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৭৭৮ - গায়বের পাঁচ চাবি

আল্লাহ তা‘আলার বাণী: নিশ্চয় আল্লাহরই কাছে রয়েছে কেয়ামত সংক্রান্ত জ্ঞান (অর্থাৎ কখন ঘটবে)। (সূরা লুকমান ৩১/৩৪)

গায়বের চাবি পাঁচটি: অদৃশ্য জ্ঞান আল্লাহর হাতে

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৭৮

يَحْيَى بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنِيْ عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ ﷺ مَفَاتِيْحُ الْغَيْبِ خَمْسٌ ثُمَّ قَرَأَ {إِنَّ اللهَ عِنْدَه” عِلْمُ السَّاعَةِ}.

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, গায়বের চাবি পাঁচটি। এরপর তিনি এ আয়াত পাঠ করলেন ঃ কিয়ামত সম্পর্কিত জ্ঞান কেবল আল্লাহ্ তা‘আলারই আছে।

সহীহ বুখারী হাদিস ৪৭৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসুলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, গায়বের চাবি পাঁচটি। এরপর তিনি আয়াত পাঠ করেন: কিয়ামত সম্পর্কিত জ্ঞান কেবল আল্লাহরই আছে। হাদিসটি আমাদের জ্ঞানের সীমা বুঝতে শেখায়। মানুষ অনেক কিছু জানতে পারে, শেখে, হিসাব করে; কিন্তু কিছু বিষয় এমন আছে, যা আল্লাহর বিশেষ জ্ঞানের অন্তর্ভুক্ত। কিয়ামতের নির্দিষ্ট সময় তার একটি বড় উদাহরণ। তাই গায়ব সম্পর্কে নিশ্চিত দাবি করা, অনুমানকে সত্য হিসেবে ছড়ানো বা মানুষের মনে ভয় তৈরি করা ঠিক নয়। মুমিনের অবস্থান হলো—যা আল্লাহ ও তাঁর রাসুল জানিয়েছেন তা বিশ্বাস করা, আর যা জানাননি সেখানে সীমা মেনে চলা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গায়বের চূড়ান্ত জ্ঞান আল্লাহর কাছেই।
  • কিয়ামতের নির্দিষ্ট সময় মানুষ জানে না।
  • অদৃশ্য বিষয়ে প্রমাণ ছাড়া দাবি করা ঠিক নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন