৬৫/২৫৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৭৭৯ - নেক বান্দাদের জন্য জান্নাতের নিয়ামত
আল্লাহ তা‘আলার বাণী: কেউই জানে না তাদের জন্য নয়ন জুড়ানো কী কী সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে .....? (সূরা আস-সাজদা ৩২/১৭)
জান্নাতের নিয়ামত: যা চোখ দেখেনি, কান শোনেনি
সহীহ বুখারী : ৪৭৭৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৭৯
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِيْنَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ قَالَ أَبُوْ هُرَيْرَةَ اقْرَءُوْا إِنْ شِئْتُمْ ﴾فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّآ أُخْفِيَ لَهُمْ مِّنْ قُرَّةِ أَعْيُنٍ﴿و حَدَّثَنَا عَلِيٌّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِيْ هُرَيْرَةَ قَالَ قَالَ اللهُ مِثْلَهُ قِيْلَ لِسُفْيَانَ رِوَايَةً قَالَ فَأَيُّ شَيْءٍ؟ قَالَ أَبُوْ مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِيْ صَالِحٍ قَرَأَ أَبُوْ هُرَيْرَةَ قُرَّاتِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা‘আলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব বস্তু বানিয়ে রেখেছি, যা কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি এবং কোন অন্তঃকরণ চিন্তা করেনি। আবূ হুরাইরাহ (রাঃ) বলেছেন, তোমরা চাইলে এ আয়াত তিলাওয়াত কর ঃ “কেউ জানে না তাদের জন্য চোখ জুড়ানো কোন্ বিষয় লুকিয়ে রাখা হয়েছে” (আস্-সাজদাহ ৩২/১৭)।সুফ্ইয়ান (রহঃ).....আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত যে, আল্লাহ্ তা‘আলা বলেন, পরের অংশ আগের হাদীসের মত। সুফ্ইয়ান (রাঃ)-এর কাছে জিজ্ঞেস করা হল, আপনি কি এ হাদীস রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেছেন? তিনি বললেন, তা ছাড়া আর কী? আবূ মু‘আবীয়াহ (রহঃ).....আবূ সালিহ্ (রহঃ) হতে বর্ণিত। আবূ হুরাইরাহ (রাঃ) قُرَاتِ “আলিফ” এবং লম্বা ‘তা’ সহ) পড়েছিলেন।
সহীহ বুখারী হাদিস ৪৭৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহ তা‘আলা নেক বান্দাদের জন্য প্রস্তুত জান্নাতের নিয়ামতের কথা জানিয়েছেন। রাসুলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তর তা ভাবেনি। আবু হুরাইরা (রাঃ) এরপর সূরা আস-সিজদার আয়াত পড়তে বলেন, যেখানে চোখ জুড়ানো লুকানো প্রতিদানের কথা এসেছে। এই হাদিস মুমিনকে আশা দেয়, তবে তা অলস আশা নয়; কারণ নিয়ামতটি নেক বান্দাদের জন্য বলা হয়েছে। তাই জান্নাতের আশায় আল্লাহর আনুগত্য, সৎকর্ম ও ঈমানের পথে থাকা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নেক বান্দাদের জন্য আল্লাহ অদেখা নিয়ামত প্রস্তুত রেখেছেন।
- জান্নাতের প্রতিদান মানুষের কল্পনার বাইরে।
- এই সুসংবাদ নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়।
