৮/৮৩. অধ্যায়ঃ
মসজিদে হালকা রাঁধা ও বসা
সহিহ বুখারী : ৪৭১
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭১
حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ، أَخْبَرَهُ أَنَّهُ، تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا لَهُ عَلَيْهِ، فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ وَنَادَى " يَا كَعْبُ بْنَ مَالِكٍ، يَا كَعْبُ ". قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ. فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ مِنْ دَيْنِكَ. قَالَ كَعْبٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قُمْ فَاقْضِهِ ".
কা’ব ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ)-এর যুগে তিনি ইবনু আবূ হাদরাদের নিকট তাঁর প্রাপ্য সম্পর্কে মসজিদে নববীতে তাগাদা করেন। এতে উভয়ের আওয়াজ উঁচু হয়ে গেল। এমন কি সে আওয়াজ আল্লাহর রসূল (ﷺ) তাঁর ঘর হতে শুনতে পেলেন।তখন আল্লাহর রসূল (ﷺ) তাঁর ঘরের পর্দা সরিয়ে তাদের দিকে বের হয়ে এলেন এবং কাব ইবন মালিককে ডেকে বললেনঃ হে কাব! উত্তরে কাব বললেনঃ লাব্বায়কা ইয়া রসূলাল্লাহ! তখন নবী (ﷺ) হাতে ইঙ্গিত করলেন যে, তোমার প্রাপ্য হতে অর্ধেক ছেড়ে দাও। কাব (রাঃ) বললেনঃ হে আল্লাহর রসূল! আমি তাই করলাম। তখন আল্লাহর রসূল ইবনু আবূ হাদরাদ (রাঃ)-কে বললেনঃ উঠ এবার (বাকী) ঋণ পরিশোধ কর।
