৬৫/২০৭. অধ্যায়ঃ

আল্লাহ তা‘আলার বাণীঃ আশা করা যায়, আপনার রব আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। (সূরা বনি ইসরাইল ১৭/৭৯)

সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭১৯

عَلِيُّ بْنُ عَيَّاشٍ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِيْ حَمْزَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ قَالَ حِيْنَ يَسْمَعُ النِّدَاءَ اللهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُوْدًا الَّذِيْ وَعَدْتَهُ حَلَّتْ لَهُ شَفَاعَتِيْ يَوْمَ الْقِيَامَةِ رَوَاهُ حَمْزَةُ بْنُ عَبْدِ اللهِ عَنْ أَبِيْهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم

জাবির ইব্‌নু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পর এ দোয়া পড়বে, “হে আল্লাহ! এ পরিপূর্ণ আহ্বানের এবং প্রতিষ্ঠিত সালাতের রব, মুহাম্মাদ (ﷺ)-কে ওসীলাহ ও শ্রেষ্ঠত্ব দান কর, প্রতিষ্ঠিত কর তাঁকে মাকামে মাহমুদে, যার ওয়াদা তুমি করেছ” কেয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত অবধারিত হয়ে যাবে। এ হাদিসটি হামজা ইবন আবদুল্লাহ তার পিতা থেকে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন।

[৬১৪] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৫৮,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৬০)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন