৬৫/২২৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৭৩৯ - প্রাচীন মক্কী সূরার মর্যাদা

পরিচ্ছেদ নাই।

প্রাচীন মক্কী সূরার মর্যাদা: কুরআন শেখার ভালোবাসা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৩৯

مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِيْ إِسْحَاقَ قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيْدَ عَنْ عَبْدِ اللهِ قَالَ بَنِيْ إِسْرَائِيْلَ وَالْكَهْفُ وَمَرْيَمُ وَطه وَالأَنْبِيَاءُ هُنَّ مِنَ الْعِتَاقِ الْأُوَلِ وَهُنَّ مِنْ تِلَادِيْ وَقَالَ قَتَادَةُ ﴾جُذَاذًا﴿ قَطَّعَهُنَّ وَقَالَ الْحَسَنُ ﴾فِيْ فَلَكٍ﴿ مِثْلِ فَلْكَةِ الْمِغْزَلِ ﴾يَسْبَحُوْنَ﴿ يَدُوْرُوْنَ قَالَ ابْنُ عَبَّاسٍ﴾نَفَشَتْ﴿ رَعَتْ لَيْلًا﴾يُصْحَبُوْنَ﴿ يُمْنَعُوْنَ {أُمَّتُكُمْ أُمَّةً وَّاحِدَةً} قَالَ دِيْنُكُمْ دِيْنٌ وَاحِدٌ وَقَالَ عِكْرِمَةُ ﴾حَصَبُ﴿ حَطَبُ بِالْحَبَشِيَّةِ وَقَالَ غَيْرُهُ {أَحَسُّوْا} تَوَقَّعُوْا مِنْ أَحْسَسْتُ ﴾خَامِدِيْنَ﴿ هَامِدِيْنَ ﴾حَصِيْدُ﴿ مُسْتَأْصَلٌ يَقَعُ عَلَى الْوَاحِدِ وَالِاثْنَيْنِ وَالْجَمِيْعِ ﴾لَا يَسْتَحْسِرُوْنَ﴿ لَا يُعْيُوْنَ وَمِنْهُ حَسِيْرٌ وَحَسَرْتُ بَعِيْرِيْ ﴾عَمِيْقٌ﴿ بَعِيْدٌ﴾نُكِّسُوْا﴿ رُدُّوْا ﴾صَنْعَة لَبُوْسٍ﴿ الدُّرُوْعُ {تَقَطَّعُوْآ أَمْرَهُمْ} اخْتَلَفُوا الْحَسِيْسُ وَالْحِسُّ وَالْجَرْسُ وَالْهَمْسُ وَاحِدٌ وَهُوَ مِنْ الصَّوْتِ الْخَفِيِّ {اٰذَنَّاكَ} أَعْلَمْنَاكَ آذَنْتُكُمْ إِذَا أَعْلَمْتَهُ فَأَنْتَ وَهُوَ عَلَى سَوَاءٍ لَمْ تَغْدِرْ وَقَالَ مُجَاهِدٌ {لَعَلَّكُمْ تُسْأَلُوْنَ} تُفْهَمُوْنَ ﴾ارْتَضٰى﴿ رَضِيَ {التَّمَاثِيْلُ} الْأَصْنَامُ {السِّجِلُّ} الصَّحِيْفَةُ.

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

সূরা বানী ইসরাঈল, কাহ্ফ, মারইয়াম, ত্বহা এবং ‘আম্বিয়া’ প্রথমে অবতীর্ণ অতি উত্তম সূরা। এগুলো আমার পুরনো রক্ষিত সম্পদ। ক্বাতাদাহ (রহঃ) বলেন, جُذَاذًا টুকরা টুকরা করা। হাসান বলেন, فِي فَلَكٍ (কক্ষ পথ) সূতা কাটার চরকির মত। يَسْبَحُونَ ঘুরছে। ইব্‌নু ‘আব্বাস (রাঃ) বলেন, نَفَشَتْ মানে চরে খেয়েছিল। يُصْحَبُونَ বাধা দেয়া হবে। أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً অর্থাৎ তোমাদের দ্বীন একই দ্বীন। ইক্বরামাহ বলেন, حَصَبُ অর্থ, হাবশী ভাষায় জ্বালানি কাষ্ঠ।অন্যরা বলেন, أَحَسُّوا তারা অনুভব করেছিল। আর এ শব্দটি أَحْسَسْتُ থেকে উদ্ভূত। خَامِدِينَ নির্বাপিত। حَصِيدُ কর্তিত শস্য। শব্দটি একবচন, দ্বিবচন, বহুবচনেও ব্যবহৃত হয়। لاَ يَسْتَحْسِرُونَ ক্লান্তি হয় না। এর থেকে উদ্ভূত حَسَرْتُ بَعِيرِي-حَسِيْرٌ আমি আমার উটকে পরিশ্রান্ত করে দিয়েছি। عَمِيقٌ দূরত্ব। نُكِّسُوا উল্টিয়ে দেয়া হয়েছে। صَنْعَة لَبُوسٍ অর্থাৎ বর্মাদি। تَقَطَّعُوا أَمْرَهُمْ তারা মতবিরোধে জড়িয়ে পড়েছে। الْجَرْسُ، الْحِسُّ، الْحَسِيسُ، الْهَمْسُ এগুলোর একই অর্থ-মৃদু আওয়াজ। آذَنَّاكَ আমি তোমাকে জানিয়েছি। آذَنْتُكُمْ যখন তুমি তাকে জানিয়ে দিলে তখন তুমি আর সে একই পর্যায়ের। তুমি চুক্তি ভঙ্গ করবে না।মুজাহিদ (রহঃ) বলেন, لَعَلَّكُمْ تُسْأَلُونَ অর্থাৎ তোমাদের বুঝিয়ে দেয়া হবে। ارْتَضَى সে রাজী হল। التَّمَاثِيلُ মূর্তিসমূহ। السِّجِلُّ লিপিবদ্ধ কাগজ।

সহীহ বুখারী হাদিস ৪৭৩৯-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় ইবনু মাসউদ (রাঃ) বলেন, সূরা বনী ইসরাইল, কাহফ, মারইয়াম, ত্বহা ও আম্বিয়া প্রথম দিকের উত্তম সূরাগুলোর মধ্যে। তিনি এগুলোকে নিজের পুরনো রক্ষিত সম্পদ বলেন। এতে কুরআনের প্রতি সাহাবীদের ভালোবাসা ও স্মৃতির মূল্য বোঝা যায়। এরপর বর্ণনায় সূরা আম্বিয়ার বিভিন্ন শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে, যেমন জুযাযান অর্থ টুকরা টুকরা করা, ফালাক অর্থ কক্ষপথের মতো, ইয়াসবাহুন অর্থ ঘুরছে, এবং আরও কিছু শব্দ। তাই এই হাদিসে কুরআনের মর্যাদা, প্রাথমিক সূরাগুলোর গুরুত্ব এবং কুরআনিক শব্দ বোঝার প্রয়োজনীয়তা আছে। কুরআন শুধু তিলাওয়াত নয়; অর্থ বোঝার চেষ্টাও সাহাবীদের কাছে গুরুত্বপূর্ণ ছিল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীরা কুরআনের সূরাগুলোকে মূল্যবান সম্পদ মনে করতেন।
  • প্রাচীন মক্কী সূরাগুলোর বিশেষ মর্যাদা এই বর্ণনায় বোঝা যায়।
  • কুরআনের শব্দের অর্থ বোঝা তাফসীর বুঝতে সাহায্য করে।
  • তিলাওয়াতের পাশাপাশি অর্থ শেখার আগ্রহ থাকা ভালো।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন