৬৫/২২৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৭৪০ - কিয়ামতের দিন হাশর ও উম্মতের সতর্কতা
আল্লাহ তা‘আলার বাণী: যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম। (সূরা আম্বিয়া ২১/১০৪)
কিয়ামতের দিন হাশর: আল্লাহর সামনে মানুষের সমবেত হওয়া
সহীহ বুখারী : ৪৭৪০
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৪০
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنِ الْمُغِيْرَةِ بْنِ النُّعْمَانِ شَيْخٌ مِنْ النَّخَعِ عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ خَطَبَ النَّبِيُّ ﷺ فَقَالَ إِنَّكُمْ مَحْشُوْرُوْنَ إِلَى اللهِ حُفَاةً عُرَاةً غُرْلًا {كَمَا بَدَأْنَآ أَوَّلَ خَلْقٍ نُعِيْدُه” وَعْدًا عَلَيْنَآ إِنِّا كُنَّا فَعِلِيْنَ} ثُمَّ إِنَّ أَوَّلَ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيْمُ أَلَا إِنَّهُ يُجَاءُ بِرِجَالٍ مِنْ أُمَّتِيْ فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ فَأَقُوْلُ يَا رَبِّ أَصْحَابِيْ فَيُقَالُ لَا تَدْرِيْ مَا أَحْدَثُوْا بَعْدَكَ فَأَقُوْلُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ} إِلَى قَوْلِهِ ﴾شَهِيْدٌ﴿ فَيُقَالُ إِنَّ هَؤُلَاءِ لَمْ يَزَالُوْا مُرْتَدِّيْنَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) এক ভাষণে বলেন, কিয়ামতের দিন তোমরা আল্লাহ্ তা‘আলার সম্মুখে বস্ত্রহীন এবং খাতনাহীন অবস্থায় জমায়েত হবে।(এরপর তিনি এ আয়াত পাঠ করলেন) كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ “যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব; আমার উপর এ ওয়াদা রইল; অবশ্যই আমি তা কার্যকর করব।”এরপর কিয়ামতের দিন সর্বপ্রথম পোশাক পরিধান করানো হবে ইব্রাহীম (আঃ)-কে। জেনে রাখ, আমার উম্মতের মধ্য হতে বহু লোককে হাজির করা হবে। এরপর তাদের ধরে বাম দিকে নিয়ে যাওয়া হবে। আমি বলব, হে রব! এরা তো আমার সঙ্গী-সাথী। এরপর বলা হবে, আপনি জানেন না, আপনার পরে ওরা (ইসলামে) নতুন কাজে লিপ্ত হয়েছে।তখন আমি সে কথা বলব, যেমন আল্লাহ্র নেক বান্দা [ঈসা (আঃ)] বলেছিলেন ঃ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ إِلَى قَوْلِهِ شَهِيدٌ “যতদিন আমি তাদের মধ্যে ছিলাম, ততদিন আমি ছিলাম তাদের কার্যাবলীর প্রত্যক্ষদর্শী; কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে, তখন তুমিই তো ছিলে তাদের কার্যকলাপ প্রত্যক্ষকারী এবং তুমিই সর্ববিষয়ে সাক্ষী।” এরপর বলা হবে, তুমি এদের নিকট হতে চলে আসার পর এরা ধারাবাহিকভাবে উল্টো পথে চলেছে।
সহীহ বুখারী হাদিস ৪৭৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিয়ামতের দিন হাশর সম্পর্কে খুব স্পষ্ট একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, মানুষ আল্লাহর সামনে খালি পা, বস্ত্রহীন ও খাতনাহীন অবস্থায় সমবেত হবে। এরপর তিনি কুরআনের সেই আয়াত পড়েন, যেখানে প্রথম সৃষ্টির মতো পুনরায় সৃষ্টি করার ওয়াদার কথা আছে। হাদিসে আরও বলা হয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম ইব্রাহীম (আঃ)-কে পোশাক পরানো হবে। এরপর নবী صلى الله عليه وسلم তাঁর উম্মতের কিছু লোককে বাম দিকে নিয়ে যেতে দেখে তাদের জন্য কথা বলবেন। কিন্তু জানানো হবে, তারা তাঁর বিদায়ের পর উল্টো পথে চলেছে। তাই এই হাশরের হাদিস আমাদের ঈমান, আনুগত্য এবং নবী صلى الله عليه وسلم-এর দেখানো পথ ধরে রাখার কথা মনে করিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কিয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে অসহায় অবস্থায় সমবেত হবে।
- পুনরুত্থান আল্লাহর ওয়াদা, যা তিনি কার্যকর করবেন।
- নবী صلى الله عليه وسلم-এর পরে দ্বীনে নতুন পথ নেওয়া ভয়াবহ পরিণতির কারণ হতে পারে।
- ইব্রাহীম (আঃ)-এর বিশেষ সম্মান কিয়ামতের দিনে প্রকাশ পাবে।
