৬৫/২৪৩. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী: এবং তারা যেন নিজেদের বক্ষদেশের ওপর ওড়নার আবরণ ফেলে রাখে। (সূরা নূর ২৪/৩১)
সহিহ বুখারী : ৪৭৫৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭৫৯
أَبُوْ نُعَيْمٍ حَدَّثَنَا إِبْرَاهِيْمُ بْنُ نَافِعٍ عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا كَانَتْ تَقُوْلُ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ {وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ} أَخَذْنَ أُزْرَهُنَّ فَشَقَّقْنَهَا مِنْ قِبَلِ الْحَوَاشِيْ فَاخْتَمَرْنَ بِهَا.
সফীয়্যাহ বিন্তে শাইবাহ (রহ.) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ) বলতেন, যখন এ আয়াত “তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন ওড়না দ্বারা আবৃত করে” অবতীর্ণ হল তখন মুহাজির মহিলারা তাদের তহবন্দের পার্শ্ব ছিঁড়ে তা দিয়ে মাথা আবৃত করতে লাগল।
[৪৭৫৮] (আধুনিক প্রকাশনীঃ ৪৩৯৬,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৯৮)
