৬৫/২৪৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৭৬৬ - হত্যা ও শিরক বিষয়ে আয়াতের ব্যাখ্যা

পরিচ্ছেদ নাই।

মুমিন হত্যা ও শিরক: দুটি আয়াতের আলাদা শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৬৬

عَبْدَانُ أَخْبَرَنَا أَبِيْ عَنْ شُعْبَةَ عَنْ مَنْصُوْرٍ عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ قَالَ أَمَرَنِيْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبْزَى أَنْ أَسْأَلَ ابْنَ عَبَّاسٍ عَنْ هَاتَيْنِ الآيَتَيْنِ ﴾وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا} فَسَأَلْتُهُ فَقَالَ لَمْ يَنْسَخْهَا شَيْءٌ وَعَنْ {وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللهِ إِلَهًا اٰخَرَ﴿ قَالَ نَزَلَتْ فِيْ أَهْلِ الشِّرْكِ.

সা‘ঈদ ইব্‌নু যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ

‘আবদুর রহমান ইব্‌নু আব্যা (রাঃ) আমাকে নির্দেশ দিলেন যে, আমি যেন ইব্‌নু ‘আব্বাস (রাঃ)-এর কাছে এ দু’টি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করি। وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا আমি তাঁকে (এ আয়াত সম্পর্কে) জিজ্ঞেস করায় তিনি বললেন, এ আয়াতকে অন্য কিছু মানসূখ করেনি এবং وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللهِ إِلَهًا آخَرَ সম্পর্কেও জিজ্ঞেস করলাম, তিনি [ইব্‌নু ‘আব্বাস (রাঃ)] বললেন, এ আয়াত মুশরিকদের সম্পর্কে নাযিল হয়েছে।

সহীহ বুখারী হাদিস ৪৭৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুর রহমান ইবনু আবযা (রাঃ) সা‘ঈদ ইবনু যুবাইর (রহঃ)-কে নির্দেশ দেন, যেন তিনি ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে দুটি আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করেন। প্রথমটি হলো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করে—এই আয়াত। ইবনু আব্বাস (রাঃ) বলেন, এ আয়াতকে কিছু মানসূখ করেনি। দ্বিতীয় আয়াত হলো, যারা আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে ডাকে না। তিনি বলেন, এটি মুশরিকদের সম্পর্কে নাযিল হয়েছে। এই হাদিস কুরআন বোঝার পদ্ধতি শেখায়। সব আয়াত একই ব্যক্তির উপর একইভাবে প্রয়োগ করা যায় না। আয়াতের লক্ষ্য, সময় ও বিষয় বুঝে কথা বলা দরকার। বিশেষ করে মুমিন হত্যা ও শিরকের মতো বড় বিষয়ে বেশি সতর্কতা প্রয়োজন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুমিন হত্যার আয়াতকে হালকা করে দেখা যাবে না।
  • মুশরিকদের বিষয়ে নাযিল আয়াত আলাদা করে বুঝতে হয়।
  • দ্বীনি বিষয়ে সাহাবীদের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ পথনির্দেশ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন