৬৫/২৪৮. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী: অতএব, অচিরেই নেমে আসবে অনিবার্য শাস্তি। (সূরা ফুরকান ২৫/৭৭)
সহিহ বুখারী : ৪৭৬৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭৬৭
عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِيْ حَدَّثَنَا الْأَعْمَشُ حَدَّثَنَا مُسْلِمٌ عَنْ مَسْرُوْقٍ قَالَ قَالَ عَبْدُ اللهِ خَمْسٌ قَدْ مَضَيْنَ الدُّخَانُ وَالْقَمَرُ وَالرُّوْمُ وَالْبَطْشَةُ وَاللِّزَامُ {فَسَوْفَ يَكُوْنُ لِزَامًا}.
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
পাঁচটি ঘটনা ঘটে গেছে- ধোঁয়া, চন্দ্র খণ্ডিত হওয়া, রোমানদের পরাজিত হওয়া, প্রবলভাবে পাকড়াও এবং ধ্বংস হওয়া। لِزَامًا (ধ্বংস)।
[১০০৭] (আধুনিক প্রকাশনীঃ ৪৪০৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪০৬)
