৬৫/২৪৯. অধ্যায়ঃ
আমাকে লাঞ্ছিত করো না পুনরুত্থান দিবসে। (সূরা শু'আরা ২৬/৮৭)
সহিহ বুখারী : ৪৭৬৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭৬৯
إِسْمَاعِيْلُ حَدَّثَنَا أَخِيْ عَنْ ابْنِ أَبِيْ ذِئْبٍ عَنْ سَعِيْدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَلْقَى إِبْرَاهِيْمُ أَبَاهُ فَيَقُوْلُ يَا رَبِّ إِنَّكَ وَعَدْتَنِيْ أَنْ لَا تُخْزِيَنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ فَيَقُوْلُ اللهُ إِنِّيْ حَرَّمْتُ الْجَنَّةَ عَلَى الْكَافِرِيْنَ.
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবি (ﷺ) বলেন, (হাশরের ময়দানে) ইবরাহিম (আঃ) তাঁর পিতার সাক্ষাৎ পেয়ে বলবেন, ইয়া রব! আপনি আমার সঙ্গে ওয়াদা করেছেন যে, কেয়ামতের দিন আমাকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ তা'আলা বলবেন, আমি কাফিরদের উপর জান্নাত হারাম করে দিয়েছি।
[৩৩৫০] (আধুনিক প্রকাশনীঃ ৪৪০৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪০৭)
