৬৫/২৬৩. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী:
সহিহ বুখারী : ৪৭৮৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭৮৮
زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى حَدَّثَنَا أَبُوْ أُسَامَةَ قَالَ هِشَامٌ حَدَّثَنَا عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ كُنْتُ أَغَارُ عَلَى اللَّاتِيْ وَهَبْنَ أَنْفُسَهُنَّ لِرَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم وَأَقُوْلُ أَتَهَبُ الْمَرْأَةُ نَفْسَهَا فَلَمَّا أَنْزَلَ اللهُ (تَعَالَى تُرْجِئُ مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِيْ إِلَيْكَ مَنْ تَشَاءُ وَمَنْ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ) قُلْتُ مَا أُرَى رَبَّكَ إِلَّا يُسَارِعُ فِيْ هَوَاكَ.>
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
যেসব মহিলা নিজেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে হেবাস্বরূপ ন্যস্ত করে দেন, তাদের আমি ঈর্ষা করতাম। আমি (মনে মনে) বলতাম, মহিলারা কি নিজেকে ন্যস্ত করতে পারে? এরপর যখন আল্লাহ তা'আলা এ আয়াত অবতীর্ণ করেন: "আপনি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আপনার নিকট হতে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট স্থান দিতে পারেন। আর আপনি যাকে দূরে রেখেছেন, তাকে কামনা করলে আপনার কোন অপরাধ নেই।" তখন আমি বললাম, আমি দেখছি যে, আপনি যা ইচ্ছা করেন আপনার রব, তা-ই শীঘ্র পূর্ণ করে দেন।
(আধুনিক প্রকাশনীঃ ৪৪২৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪২৫) [৫১১৩; মুসলিম ১৭/১৪, হাঃ ১৪৬৪)
