৬৫/২৬৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৭৯২ - খাবারের দাওয়াত ও পর্দার বিধান
আল্লাহ তা‘আলার বাণী:
অতিথির আদব: খাবারের দাওয়াত, কথাবার্তা ও পর্দা
সহীহ বুখারী : ৪৭৯২
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৯২
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوْبَ عَنْ أَبِيْ قِلَابَةَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ أَنَا أَعْلَمُ النَّاسِ بِهَذِهِ الْآيَةِ آيَةِ الْحِجَابِ لَمَّا أُهْدِيَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ رَضِيَ اللهُ عَنْهَا إِلَى رَسُوْلِ اللهِ ﷺ كَانَتْ مَعَهُ فِي الْبَيْتِ صَنَعَ طَعَامًا وَدَعَا الْقَوْمَ فَقَعَدُوْا يَتَحَدَّثُوْنَ فَجَعَلَ النَّبِيُّ ﷺ يَخْرُجُ ثُمَّ يَرْجِعُ وَهُمْ قُعُوْدٌ يَتَحَدَّثُوْنَ فَأَنْزَلَ اللهُ تَعَالَىيٰٓأَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِيِّ إِلَّآ أَنْ يُّؤْذَنَ لَكُمْ إِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ إِنٰهُ} إِلَى قَوْلِهِ {مِنْ وَّرَآءِ حِجَابٍ} فَضُرِبَ الْحِجَابُ وَقَامَ الْقَوْمُ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি পর্দার আয়াত সম্বন্ধে লোকদের চেয়ে অধিক জানি। যখন নবী (ﷺ)-এর নিকট যাইনাবকে বাসর যাপনের জন্য পাঠানো হয় এবং তিনি তাঁর ঘরে তাঁর সঙ্গে অবস্থান করেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) খাবার তৈরি করে লোকদের দাওয়াত করলেন। তারা (খাওয়ার পর) বসে কথাবার্তা বলতে লাগল। রাসূলুল্লাহ্ (ﷺ) বাইরে গিয়ে আবার ঘরে ফিরে এলেন, তখনও তারা বসে কথাবার্তা বলছিল। তখন আল্লাহ্ তা‘আলা অবতীর্ণ করেন, “হে মুমিনগণ! তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা আহার্য প্রস্তুতির জন্য অপেক্ষা না করে আহারের জন্য নবী (ﷺ) গৃহে প্রবেশ করবে না।”.....পর্দার আড়াল থেকে’ পর্যন্ত। এরপর পর্দার বিধান কার্যকর হল এবং লোকেরা নিষ্ক্রান্ত হল।
সহীহ বুখারী হাদিস ৪৭৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস ইবন মালিক (রাঃ) বলেন, তিনি পর্দার আয়াত সম্পর্কে মানুষের চেয়ে বেশি জানেন। ঘটনাটি হলো, যায়নাব বিনতে জাহশ (রাঃ) নবী صلى الله عليه وسلم-এর ঘরে এলেন। নবী صلى الله عليه وسلم খাবার তৈরি করে লোকদের দাওয়াত দিলেন। লোকেরা খাওয়ার পর বসে কথাবার্তা বলতে লাগল। নবী صلى الله عليه وسلم বাইরে যেতেন, আবার ফিরে আসতেন; কিন্তু তারা তখনও বসে কথা বলছিল। এরপর আল্লাহ আয়াত নাযিল করলেন, যেখানে অনুমতি ছাড়া নবীর ঘরে প্রবেশ না করা, খাবারের জন্য অপেক্ষা করে বসে না থাকা এবং পর্দার আড়াল থেকে কথা বলার নির্দেশ এসেছে। তারপর পর্দা কার্যকর হলো এবং লোকেরা উঠে গেল। এই হাদিস অতিথির সময়জ্ঞান ও ঘরের গোপনতার সম্মান শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাওয়ার দাওয়াত শেষ হলে অযথা বসে থাকা উচিত নয়।
- নবী صلى الله عليه وسلم-এর ঘরের জন্য বিশেষ আদব শেখানো হয়েছে।
- পর্দার আড়াল থেকে কথা বলার নির্দেশ আয়াতে এসেছে।
- অন্যের ঘর ও সময়ের মর্যাদা রাখা দরকার।
