৬৫/২৬৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৭৯৩ - নবী صلى الله عليه وسلم-এর লজ্জাশীলতা ও পর্দা
আল্লাহ তা‘আলার বাণী:
নবী صلى الله عليه وسلم-এর লজ্জাশীলতা: ওয়ালীমা শেষে অতিথির আদব
সহীহ বুখারী : ৪৭৯৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৯৩
أَبُوْ مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيْزِ بْنُ صُهَيْبٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ بُنِيَ عَلَى النَّبِيِّ ﷺ بِزَيْنَبَ بِنْتِ جَحْشٍ بِخُبْزٍ وَلَحْمٍ فَأُرْسِلْتُ عَلَى الطَّعَامِ دَاعِيًا فَيَجِيْءُ قَوْمٌ فَيَأْكُلُوْنَ وَيَخْرُجُوْنَ ثُمَّ يَجِيْءُ قَوْمٌ فَيَأْكُلُوْنَ وَيَخْرُجُوْنَ فَدَعَوْتُ حَتَّى مَا أَجِدُ أَحَدًا أَدْعُوْ فَقُلْتُ يَا نَبِيَّ اللهِ مَا أَجِدُ أَحَدًا أَدْعُوْهُ قَالَ ارْفَعُوْا طَعَامَكُمْ وَبَقِيَ ثَلَاثَةُ رَهْطٍ يَتَحَدَّثُوْنَ فِي الْبَيْتِ فَخَرَجَ النَّبِيُّ ﷺ فَانْطَلَقَ إِلَى حُجْرَةِ عَائِشَةَ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ وَرَحْمَةُ اللهِ فَقَالَتْ وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ كَيْفَ وَجَدْتَ أَهْلَكَ بَارَكَ اللهُ لَكَ فَتَقَرَّى حُجَرَ نِسَائِهِ كُلِّهِنَّ يَقُوْلُ لَهُنَّ كَمَا يَقُوْلُ لِعَائِشَةَ وَيَقُلْنَ لَهُ كَمَا قَالَتْ عَائِشَةُ ثُمَّ رَجَعَ النَّبِيُّ ﷺ فَإِذَا ثَلَاثَةٌ مِنْ رَهْطٍ فِي الْبَيْتِ يَتَحَدَّثُوْنَ وَكَانَ النَّبِيُّ ﷺ شَدِيْدَ الْحَيَاءِ فَخَرَجَ مُنْطَلِقًا نَحْوَ حُجْرَةِ عَائِشَةَ فَمَا أَدْرِيْ آخْبَرْتُهُ أَوْ أُخْبِرَ أَنَّ الْقَوْمَ خَرَجُوْا فَرَجَعَ حَتَّى إِذَا وَضَعَ رِجْلَهُ فِيْ أُسْكُفَّةِ الْبَابِ دَاخِلَةً وَأُخْرَى خَارِجَةً أَرْخَى السِّتْرَ بَيْنِيْ وَبَيْنَهُ وَأُنْزِلَتْ آيَةُ الْحِجَابِ.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
যায়নাব বিনতে জাহ্শের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর বাসর যাপন উপলক্ষে কিছু গোশত ও রুটির ব্যবস্থা করা হল। তারপর খানা খাওয়ানোর জন্য আমাকে লোকদের ডেকে আনতে পাঠালেন। একদল লোক এসে খেয়ে চলে গেল। তারপর আর একদল এসে খেয়ে চলে গেল। এরপর আবার আমি ডাকতে গেলাম, কিন্তু কাউকে আর ডেকে পেলাম না। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আর কাউকে ডেকে পাচ্ছি না। তিনি বললেন, খানা উঠিয়ে নাও। তখন তিন ব্যক্তি ঘরে রয়ে গেল, তারা কথাবার্তা বলছিল।তখন নবী (ﷺ) বের হয়ে ‘আয়িশাহ (রাঃ)-এর ঘরের দিকে গেলেন এবং বললেন, আস্সালামু ‘আলায়কুম ইয়া আহলাল বায়ত ওয়া রহমাতুল্লাহ্! ‘আয়িশাহ (রাঃ) বললেন, ওয়া আলায়কাস সালাম ওয়া রাহমাতুল্লাহ্। আল্লাহ্ আপনাকে বারাকাত দিন, আপনার স্ত্রীকে কেমন পেলেন? এভাবে তিনি পর্যায়ক্রমে সব স্ত্রীর ঘরে গেলেন এবং ‘আয়িশাহ্কে যেমন বলেছিলেন তাঁদেরও তেমনি বললেন। আর তাঁরা তাঁকে সে জবাবই দিয়েছিলেন, যেমন ‘আয়িশাহ (রাঃ) দিয়েছিলেন।তারপর নবী (ﷺ) ফিরে এসে সে তিন ব্যক্তিকেই ঘরে কথাবার্তা বলতে দেখতে পেলেন। নবী (ﷺ) খুব লাজুক ছিলেন। (লজ্জা পেয়ে) আবার ‘আয়িশাহ (রাঃ)-এর ঘরের দিকে গেলেন। তখন, আমি স্মরণ করতে পারছি না, অন্য কেউ না আমি তাঁকে লোকদের বের হয়ে যাওয়ার খবর দিলাম। তিনি ফিরে এসে দরজার চৌকাঠের ভিতরে এক পা ও বাইরে এক পা রেখে আমার ও তাঁর মধ্যে পর্দা ঝুলিয়ে দিলেন এবং আল্লাহ্ তা‘আলা পর্দার আয়াত অবতীর্ণ করলেন।
সহীহ বুখারী হাদিস ৪৭৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে যায়নাব বিনতে জাহশ (রাঃ)-এর সঙ্গে নবী صلى الله عليه وسلم-এর বাসর উপলক্ষে খাবারের দাওয়াতের বিস্তারিত বর্ণনা আছে। আনাস (রাঃ) লোকদের ডাকছিলেন। দল বেঁধে লোকেরা এসে রুটি ও গোশত খেয়ে চলে যাচ্ছিল। শেষে আর কাউকে ডাকতে না পেয়ে তিনি জানালেন। খাবার উঠিয়ে নেওয়া হলো। কিন্তু তিনজন ব্যক্তি ঘরে বসে কথা বলতে থাকলেন। নবী صلى الله عليه وسلم অন্য স্ত্রীদের ঘরে গিয়ে সালাম দিলেন, তাঁদের জন্য দোয়া করলেন। ফিরে এসে দেখলেন, তিনজন তখনও বসে। নবী صلى الله عليه وسلم খুব লাজুক ছিলেন, তাই আবার ফিরে গেলেন। পরে তারা বের হয়ে গেলে তিনি ঘরে প্রবেশ করেন এবং পর্দা ঝুলিয়ে দেওয়া হয়। এই হাদিসে অতিথির আদব, সালাম, দোয়া ও লজ্জাশীলতার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم খুব লজ্জাশীল ছিলেন।
- অতিথির উচিত ঘরের লোকের সুবিধা বুঝে চলা।
- সালাম ও দোয়ার সুন্দর আচরণ হাদিসে এসেছে।
- পর্দার আয়াত নির্দিষ্ট ঘটনার পর নাযিল হয়েছে।
