৬৫/২৬৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৭৯৬ - দুধসম্পর্কে মাহরাম বিধান
আল্লাহ তা‘আলার বাণী:
দুধসম্পর্কে মাহরাম: বংশের মতো হারাম সম্পর্কের শিক্ষা
সহীহ বুখারী : ৪৭৯৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৯৬
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ حَدَّثَنِيْ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ اسْتَأْذَنَ عَلَيَّ أَفْلَحُ أَخُوْ أَبِي الْقُعَيْسِ بَعْدَمَا أُنْزِلَ الْحِجَابُ فَقُلْتُ لَا آذَنُ لَهُ حَتَّى أَسْتَأْذِنَ فِيْهِ النَّبِيَّ ﷺ فَإِنَّ أَخَاهُ أَبَا الْقُعَيْسِ لَيْسَ هُوَ أَرْضَعَنِيْ وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَةُ أَبِي الْقُعَيْسِ فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ ﷺ فَقُلْتُ لَهُ يَا رَسُوْلَ اللهِ إِنَّ أَفْلَحَ أَخَا أَبِي الْقُعَيْسِ اسْتَأْذَنَ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْتَأْذِنَكَ فَقَالَ النَّبِيُّ ﷺ وَمَا مَنَعَكِ أَنْ تَأْذَنِيْ عَمُّكِ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ إِنَّ الرَّجُلَ لَيْسَ هُوَ أَرْضَعَنِيْ وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَةُ أَبِي الْقُعَيْسِ فَقَالَ ائْذَنِيْ لَهُ فَإِنَّهُ عَمُّكِ تَرِبَتْ يَمِيْنُكِ قَالَ عُرْوَةُ فَلِذَلِكَ كَانَتْ عَائِشَةُ تَقُوْلُ حَرِّمُوْا مِنْ الرَّضَاعَةِ مَا تُحَرِّمُوْنَ مِنْ النَّسَبِ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পর, আবুল কু’আয়স এর ভাই-আফ্লাহ আমার কাছে প্রবেশ করার অনুমতি চায়। আমি বললাম, এ ব্যাপারে যতক্ষণ রাসূলুল্লাহ্ (ﷺ) অনুমতি না দিবেন, ততক্ষণ আমি অনুমতি দিতে পারি না। কেননা তার ভাই আবূ কু‘আয়স নিজে আমাকে দুধ পান করাননি। কিন্তু আবুল কু’আয়সের স্ত্রী আমাকে দুধ পান করিয়েছেন।রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে আসলেন। আমি তাঁকে বললাম, হে আল্লাহ্র রাসূল! আবুল কু’আয়সের ভাই-আফ্লাহ আমার সঙ্গে দেখা করার অনুমতি চাইছিল। আমি এ বলে অস্বীকার করেছি যে, যতক্ষণ আপনি এ ব্যাপারে অনুমতি না দিবেন, ততক্ষণ আমি অনুমতি দিব না। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তোমার চাচাকে (দেখা করার) অনুমতি দিতে কিসে বাধা দিয়েছে? আমি বললাম, সে ব্যক্তি তো আমাকে দুধ পান করাননি; কিন্তু আবুল কু’আয়াসের স্ত্রী আমাকে দুধ পান করিয়েছে।এরপর তিনি [রাসূল (ﷺ)] বললেন, তোমার হাত ধুলায় ধূসরিত হোক, তাকে অনুমতি দাও, কেননা, সে তোমার চাচা। ‘উরওয়াহ (রহঃ) বলেন, এ কারণে ‘আয়িশাহ (রাঃ) বলতেন বংশ সম্বন্ধের কারণে যাকে তোমরা হারাম জান, দুগ্ধ-পানের কারণেও তাকে হারাম জানবে।
সহীহ বুখারী হাদিস ৪৭৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুধপানের কারণে আত্মীয়তার বিধান এসেছে। পর্দার আয়াত নাযিল হওয়ার পর আফলাহ, যিনি আবু কুঈসের ভাই, আয়িশা (রাঃ)-এর কাছে প্রবেশের অনুমতি চান। আয়িশা (রাঃ) অনুমতি দেননি, কারণ আবু কুঈস নিজে তাঁকে দুধ পান করাননি; বরং তাঁর স্ত্রী দুধ পান করিয়েছিলেন। পরে নবী صلى الله عليه وسلم এসে বিষয়টি শুনে বলেন, আফলাহ তোমার চাচা, তাকে অনুমতি দাও। এরপর উরওয়া (রহঃ) বলেন, এ কারণেই আয়িশা (রাঃ) বলতেন, বংশের কারণে যাকে হারাম মনে করা হয়, দুধপানের কারণেও তাকে হারাম মনে করো। এই হাদিসে দুধসম্পর্কের মাহরাম বিধান সহজভাবে পরিষ্কার হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুধপানের কারণে মাহরাম সম্পর্ক তৈরি হয়।
- আয়িশা (রাঃ) বিষয়টি না বুঝে অনুমতি দেননি, আগে নবী صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করেছেন।
- নবী صلى الله عليه وسلم আফলাহকে দুধসম্পর্কের চাচা হিসেবে অনুমতি দিতে বলেছেন।
- বংশের মতো দুধসম্পর্কেও কিছু হারাম সম্পর্ক হয়।
