৬৫/২৯৫. অধ্যায়ঃ
এবং আত্মীয়ের বন্ধন ছিন্ন করবে। (সূরা মুহাম্মাদ ৪৭/২২)
সহিহ বুখারী : ৪৮৩২
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮৩২
بِشْرُ بْنُ مُحَمَّدٍ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ أَبِي الْمُزَرَّدِ بِهَذَا قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم وَاقْرَءُوْا إِنْ شِئْتُمْ {فَهَلْ عَسَيْتُمْ}. آسِنٍ مُتَغَيِّرٍ.
মু‘আবিয়াহ ইব্নু মুর্যারাদ (রাঃ) হতে বর্ণিতঃ
(আবু হুরাইরা (রাঃ) বলেন) রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইচ্ছে হলে তোমরা পড়, (ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে)। অর্থাৎ آسِنٍ অর্থ পরিবর্তনশীল বা ময়লাযুক্ত।
[৪৮৩০] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৬৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৬৯)
