৬৫/২৯৭. অধ্যায়ঃ
আল্লাহর বাণী:
সহিহ বুখারী : ৪৮৩৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮৩৬
صَدَقَةُ بْنُ الْفَضْلِ أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ حَدَّثَنَا زِيَادٌ هُوَ ابْنُ عِلَاقَةَ أَنَّهُ سَمِعَ الْمُغِيْرَةَ يَقُوْلُ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى تَوَرَّمَتْ قَدَمَاهُ فَقِيْلَ لَهُ غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ قَالَ أَفَلَا أَكُوْنُ عَبْدًا شَكُوْرًا.
মুগীরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এত অধিক সালাত আদায় করতেন যে, তাঁর পদযুগল ফুলে যেত। তাঁকে বলা হলো, আল্লাহ তো আপনার অতীত ও ভবিষ্যতের ত্রুটিসমূহ মার্জনা করে দিয়েছেন। তিনি বললেন, “আমি কি কৃতজ্ঞ বান্দা হব না?”
[১১৩০] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৭০,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৭৩)
