৬৫/৩০৪. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: সে বলবে, আরও কিছু আছে কি? (সূরা কাফ ৫০/৩০)
সহিহ বুখারী : ৪৮৪৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮৪৯
مُحَمَّدُ بْنُ مُوْسَى الْقَطَّانُ حَدَّثَنَا أَبُوْ سُفْيَانَ الْحِمْيَرِيُّ سَعِيْدُ بْنُ يَحْيَى بْنِ مَهْدِيٍّ حَدَّثَنَا عَوْفٌ عَنْ مُحَمَّدٍ عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَفَعَهُ وَأَكْثَرُ مَا كَانَ يُوْقِفُهُ أَبُوْ سُفْيَانَ يُقَالُ لِجَهَنَّمَ هَلْ امْتَلَأْتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَزِيْدٍ فَيَضَعُ الرَّبُّ تَبَارَكَ وَتَعَالَى قَدَمَهُ عَلَيْهَا فَتَقُوْلُ قَطْ قَطْ.
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
(তবে আবু সুফিয়ান এ হাদীসটিকে অধিকাংশ সময় মওকূফ হাদীস হিসেবে বর্ণনা করেছেন।)জাহান্নামকে বলা হবে, তুমি কি পূর্ণ হয়ে গেছ? জাহান্নাম বলবে, আরও আছে কি? তখন আল্লাহ রাব্বুল আলামীন নিজ পা তাতে রাখবেন। তখন জাহান্নাম বলবে, আর নয়, আর নয়।
[১৪৪৯, ৪৮৫০] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৮২,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৮৫)
