৬৫/৩০৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৮৫২ - তাফসীর
আল্লাহর বাণী: আপনার রবের প্রশংসা পবিত্রতা-মহিমা বর্ণনা করতে থাকুন সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে। (সূরা কাফ ৫০/৩৯)
সহীহ বুখারী : ৪৮৫২
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৮৫২
آدَمُ حَدَّثَنَا وَرْقَاءُ عَنْ ابْنِ أَبِيْ نَجِيْحٍ عَنْ مُجَاهِدٍ قَالَ ابْنُ عَبَّاسٍ أَمَرَهُ أَنْ يُسَبِّحَ فِيْ أَدْبَارِ الصَّلَوَاتِ كُلِّهَا يَعْنِيْ قَوْلَهُ ﴾وَإِدْبَارَ السُّجُوْدِ﴿.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্ তা‘আলা নবী (ﷺ)-কে প্রত্যেক সালাতের পর তাঁর পবিত্রতা ঘোষণার আদেশ করেছেন। আল্লাহ্র বাণী ঃ وَإِدْبَارَ السُّجُودِ “এর দ্বারা তিনি এ অর্থ করেছেন।”
