৬৫/৩৩৪. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: (হে মুমিনগণ!) যখন তোমাদের কাছে মুমিন নারীরা দেশত্যাগী হয়ে আসে। (সূরা আল-মুমতাহিনা ৬০/১০)
সহিহ বুখারী : ৪৮৯১
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৮৯১
إِسْحَاقُ حَدَّثَنَا يَعْقُوْبُ بْنُ إِبْرَاهِيْمَ بْنِ سَعْدٍ حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ عَنْ عَمِّهِ أَخْبَرَنِيْ عُرْوَةُ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَمْتَحِنُ مَنْ هَاجَرَ إِلَيْهِ مِنَ الْمُؤْمِنَاتِ بِهَذِهِ الآيَةِ بِقَوْلِ اللهِ {يٰٓأَيُّهَا النَّبِيُّ إِذَا جَآءَكَ الْمُؤْمِنٰتُ يُبَايِعْنَكَ} إِلَى قَوْلِهِ {غَفُوْرٌ رَّحِيْمٌ}قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنَ الْمُؤْمِنَاتِ قَالَ لَهَا رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم قَدْ بَايَعْتُكِ كَلَامًا وَلَا وَاللهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي الْمُبَايَعَةِ مَا يُبَايِعُهُنَّ إِلَّا بِقَوْلِهِ قَدْ بَايَعْتُكِ عَلَى ذَلِكِ تَابَعَهُ يُوْنُسُ وَمَعْمَرٌ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ عَنْ الزُّهْرِيِّ وَقَالَ إِسْحَاقُ بْنُ رَاشِدٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ وَعَمْرَةَ.
‘উরওয়াহ (রহ.) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর সহধর্মিণী আয়েশা (রাঃ) তাকে বলেছেন, কোন মুমিন মহিলা রসূল (ﷺ)-এর কাছে হিজরত করে এলে, তিনি তাকে আল্লাহর এই আয়াতের ভিত্তিতে পরীক্ষা করতেন- অর্থ: “হে নবী! মুমিন নারীগণ যখন তোমার কাছে এ মর্মে বায়‘আত করতে আসে যে, তারা আল্লাহর সঙ্গে কোন শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, তারা সজ্ঞানে কোন অপবাদ রচনা করে রটাবে না, এবং সৎকার্যে তোমাকে অমান্য করবে না, তখন তাদের বায়আত গ্রহণ করবে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে।” আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু (সূরা আল-মুমতাহিনা ৬০/১২)।উরওয়াহ (রহঃ) বলেন, আয়েশা (রাঃ) বলেছেন, যে মুমিন মহিলা এসব শর্ত মেনে নিত, রসূল (ﷺ) তাকে বলতেন, আমি কথার মাধ্যমে তোমাকে বায়আত করে নিলাম। আল্লাহর কসম! বায়আত কালে কোন নারীর হাত নবী (ﷺ)-এর হাতকে স্পর্শ করেনি। নারীদেরকে তিনি শুধু এ কথার দ্বারাই বায়আত করতেন- قَدْ بَايَعْتُكِ عَلَى ذَلِكِ অর্থাৎ আমি তোমাকে এ কথার ওপর বায়আত করলাম।ইউনুস, মা‘মার ও আবদুর রহমান ইবনু ইসহাক (রহঃ) যুহরীর মাধ্যমে উক্ত বর্ণনার সমর্থন করেছেন।ইসহাক ইবনু রাশিদ, যুহরী থেকে এবং যুহরী উরওয়াহ ও আমরা (রাঃ) থেকে বর্ণনা করেন।
[২৭১৩] (আধুনিক প্রকাশনীঃ ৪৪২৩,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫২৭)
