৬৫/৩৭৬. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নাই।
সহিহ বুখারী : ৪৯৪১
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৯৪১
عَبْدَانُ قَالَ أَخْبَرَنِيْ أَبِيْ عَنْ شُعْبَةَ عَنْ أَبِيْ إِسْحَاقَ عَنِ الْبَرَاءِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَابْنُ أُمِّ مَكْتُوْمٍ فَجَعَلَا يُقْرِئَانِنَا الْقُرْآنَ ثُمَّ جَاءَ عَمَّارٌ وَبِلَالٌ وَسَعْدٌ ثُمَّ جَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فِيْ عِشْرِيْنَ ثُمَّ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَمَا رَأَيْتُ أَهْلَ الْمَدِيْنَةِ فَرِحُوْا بِشَيْءٍ فَرَحَهُمْ بِهِ حَتَّى رَأَيْتُ الْوَلَائِدَ وَالصِّبْيـَانَ يَقُوْلُوْنَ هَـذَا رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم قَدْ جَاءَ فَمَا جَاءَ حَتَّى قَرَأْتُ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلٰى} فِيْ سُوَرٍ مِثْلِهَا.
বারাআ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর সাহাবিদের মধ্যে সর্বপ্রথম হিজরত করে আমাদের কাছে এসেছিলেন মুসআব ইবনে উমাইর (রাঃ) ও ইবনে উম্মু মাকতুম (রাঃ)। তারা দুজন এসেই আমাদেরকে কুরআন পড়াতে শুরু করেন। এরপর এলেন আম্মার, বিলাল ও সাদ (রাঃ)। অতঃপর আসলেন বিশজন সাহাবিসহ উমর ইবনু খাত্তাব (রাঃ)। অতঃপর এলেন নবী (ﷺ)। বারা (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর আগমনে মদিনাবাসীকে এত অধিক খুশি হতে দেখেছি যে, অন্য কোন বিষয়ে তাদেরকে ততটা খুশি হতে আর কখনো দেখিনি। এমনকি আমি দেখেছি, ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত বলছিল যে, ইনিই তো আল্লাহর সেই রসূল, যিনি আগমন করেছেন। বারা ইবনে আজিব (রাঃ) বলেন, নবী (ﷺ) মদিনায় আসার আগেই আমি سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلٰى এবং ওরকম আরো কিছু সূরা শিখে নিয়েছিলাম।
(আধুনিক প্রকাশনীঃ ৪৫৭২,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৭৭)
