৬৬/৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪৯৮৭ - উসমানী মাসহাফ ও কুরআন সংরক্ষণ
কুরআন সংকলনের অধ্যায়
উসমানী মাসহাফ: কিরাতের মতভেদ থেকে উম্মতকে রক্ষা
সহীহ বুখারী : ৪৯৮৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯৮৭
مُوْسَى حَدَّثَنَا إِبْرَاهِيْمُ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ حَدَّثَهُ أَنَّ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ قَدِمَ عَلَى عُثْمَانَ وَكَانَ يُغَازِيْ أَهْلَ الشَّأْمِ فِيْ فَتْحِ إِرْمِيْنِيَةَ وَأَذْرَبِيْجَانَ مَعَ أَهْلِ الْعِرَاقِ فَأَفْزَعَ حُذَيْفَةَ اخْتِلَافُهُمْ فِي الْقِرَاءَةِ فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ يَا أَمِيْرَ الْمُؤْمِنِيْنَ أَدْرِكْ هَذِهِ الْأُمَّةَ قَبْلَ أَنْ يَخْتَلِفُوْا فِي الْكِتَابِ اخْتِلَافَ الْيَهُوْدِ وَالنَّصَارَىفَأَرْسَلَ عُثْمَانُ إِلَى حَفْصَةَ أَنْ أَرْسِلِيْ إِلَيْنَا بِالصُّحُفِ نَنْسَخُهَا فِي الْمَصَاحِفِ ثُمَّ نَرُدُّهَا إِلَيْكِ فَأَرْسَلَتْ بِهَا حَفْصَةُ إِلَى عُثْمَانَ فَأَمَرَ زَيْدَ بْنَ ثَابِتٍ وَعَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ وَسَعِيْدَ بْنَ الْعَاصِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوْهَا فِي الْمَصَاحِفِوَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّيْنَ الثَلَاثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِيْ شَيْءٍ مِنَ الْقُرْآنِ فَاكْتُبُوْهُ بِلِسَانِ قُرَيْشٍ فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ فَفَعَلُوْا حَتَّى إِذَا نَسَخُوا الصُّحُفَ فِي الْمَصَاحِفِ رَدَّ عُثْمَانُ الصُّحُفَ إِلَى حَفْصَةَ وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ مِمَّا نَسَخُوْا وَأَمَرَ بِمَا سِوَاهُ مِنَ الْقُرْآنِ فِيْ كُلِّ صَحِيْفَةٍ أَوْ مُصْحَفٍ أَنْ يُحْرَقَ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
হুযাইফাহ ইব্নুল ইয়ামান (রাঃ) একবার ‘উসমান (রাঃ)- এর কাছে এলেন। এ সময় তিনি আরমিনিয়া ও আযারবাইজান বিজয়ের ব্যাপারে সিরীয় ও ইরাকী যোদ্ধাদের জন্য যুদ্ধ-প্রস্তুতির কাজে ব্যস্ত ছিলেন। কোরআন পাঠে তাদের মতবিরোধ হুযাইফাহ্কে ভীষণ চিন্তিত করল। সুতরাং তিনি ‘উসমান (রাঃ)- কে বললেন, হে আমীরুল মু’মিনীন! কিতাব সম্পর্কে ইয়াহূদী ও নাসারাদের মত মতপার্থক্যে লিপ্ত হবার পূর্বে এই উম্মতকে রক্ষা করুন।তারপর ‘উসমান (রাঃ) হাফসাহ (রাঃ)- এর কাছে এক ব্যক্তিকে এ বলে পাঠালেন যে, আপনার কাছে সংরক্ষিত কোরআনের সহীফাসমূহ আমাদের কাছে পাঠিয়ে দিন, যাতে আমরা সেগুলোকে পরিপূর্ণ মাসহাফসমূহে লিপিবদ্ধ করতে পারি। এরপর আমরা তা আপনার কাছে ফিরিয়ে দেব। হাফসাহ (রাঃ) তখন সেগুলো ‘উসমান (রাঃ)- এর কাছে পাঠিয়ে দিলেন।এরপর ‘উসমান (রাঃ) যায়দ ইবনু সাবিত (রাঃ) ‘আব্দুল্লাহ ইব্নু যুবায়র (রাঃ), সা’ঈদ ইব্নু আস (রাঃ) এবং ‘আবদুর রহমান ইব্নু হারিস ইব্নু হিশাম (রাঃ)- কে নির্দেশ দিলেন। তাঁরা মাসহাফে তা লিপিবদ্ধ করলেন। এ সময় ‘উসমান (রাঃ) তিনজন কুরাইশী ব্যক্তিকে বললেন, কোরআনের কোন ব্যাপারে যদি যায়দ ইব্নু সাবিতের সঙ্গে তোমাদের মতভেদ দেখা দেয়, তাহলে তোমরা তা কুরাইশদের ভাষায় লিপিবদ্ধ করবে। কারণ, কোরআন তাদের ভাষায় নাযিল হয়েছে। সুতরাং তাঁরা তাই করলেন।যখন মূল লিপিগুলো থেকে কয়েকটি পরিপূর্ণ গ্রন্থ লেখা হয়ে গেল, তখন ‘উসমান (রাঃ) মূল লিপিগুলো হাফসাহ (রাঃ)- এর কাছে ফিরিয়ে দিলেন। তারপর তিনি কোরআনের লিখিত মাসহাফ-সমূহের এক একখানা মাসহাফ এক এক প্রদেশে পাঠিয়ে দিলেন এবং এছাড়া আলাদা আলাদা বা একত্রিত কোরআনের যে কপিসমূহ রয়েছে তা জ্বালিয়ে দেয়ার নির্দেশ দিলেন।
সহীহ বুখারী হাদিস ৪৯৮৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসমান রাঃ-এর সময়ে কুরআনের কপি প্রস্তুত করার ঘটনা এসেছে। হুযাইফা রাঃ কুরআন পাঠে কিছু মানুষের মতভেদ দেখে চিন্তিত হন। তিনি উসমান রাঃ-কে বলেন, কিতাব নিয়ে আগের জাতিদের মতো মতভেদ হওয়ার আগে উম্মতকে রক্ষা করুন। এরপর উসমান রাঃ হাফসা রাঃ-এর কাছে থাকা সহীফা আনান। যায়দ ইবনু সাবিত রাঃ, আবদুল্লাহ ইবনুয যুবাইর রাঃ, সাঈদ ইবনুল আস রাঃ এবং আবদুর রহমান রাঃ তা মাসহাফে কপি করেন। মতভেদ হলে কুরাইশদের ভাষায় লেখার নির্দেশ দেওয়া হয়। পরে কপিগুলো বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এই হাদিস কুরআন সংরক্ষণে একতা ও সতর্কতার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন পাঠে মতভেদ দেখে হুযাইফা রাঃ চিন্তিত হন।
- উসমান রাঃ হাফসা রাঃ-এর সংরক্ষিত সহীফা থেকে মাসহাফ কপি করান।
- বিশ্বস্ত সাহাবীদের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়।
- উম্মতের একতা রক্ষায় কুরআনের কপি অঞ্চলগুলোতে পাঠানো হয়।
