৬৬/৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৯৮৯ - সূরা তাওবার শেষ দুই আয়াত

নবী (ﷺ)-এর কাতিব (ওহী লিখক)

সূরা তাওবার শেষ দুই আয়াত সংগ্রহের ঘটনা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯৮৯

يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يُوْنُسَ عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ ابْنَ السَّبَّاقِ قَالَ إِنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ قَالَ أَرْسَلَ إِلَيَّ أَبُوْ بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ إِنَّكَ كُنْتَ تَكْتُبُ الْوَحْيَ لِرَسُوْلِ اللهِ ﷺ فَاتَّبِعْ الْقُرْآنَ فَتَتَبَّعْتُ حَتَّى وَجَدْتُ آخِرَ سُوْرَةِ التَّوْبَةِ آيَتَيْنِ مَعَ أَبِيْ خُزَيْمَةَ الْأَنْصَارِيِّ لَمْ أَجِدْهُمَا مَعَ أَحَدٍ غَيْرِهِ﴾لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ أَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ﴿ إِلَى آخِرِهاِ.

যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ বকর (রাঃ) আমাকে ডেকে পাঠালেন এবং বললেন, তুমি রাসূল (ﷺ)- এর ওহী লিখতে। সুতরাং তুমি কোরআনের আয়াতগুলো খোঁজ কর। এরপর আমি খোঁজ করলাম। অবশেষে সূরা তাওবার শেষ দু’টো আয়াত আমি আবূ খুযায়মা আনসারী (রাঃ)- এর কাছে পেলাম। তিনি ছাড়া আর কারো কাছে আমি এর সন্ধান পাইনি।আয়াত দু’টো হচ্ছে এইঃ “তোমাদের কাছে এসেছেন তোমাদেরই মধ্য থেকে একজন রাসূল। তাঁর পক্ষে অতি দুঃসহ-দুর্বহ সেসব বিষয় যা তোমাদেরকে বিপন্ন করে, তিনি তোমাদের অতিশয় হিতকামী, মু’মিনদের প্রতি বড়ই স্নেহশীল, খুবই দয়ালু। এতদসত্ত্বেও তাঁরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনি বলে দিন- আমার জন্য আল্লাহ্‌ই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোন মা’বুদ নেই। তাঁরই উপর আমি ভরসা করি এবং তিনি বিরাট আরশের অধিপতি”- (সূরা আত্‌-তাওবাহ ৯/১২৮-১২৯)।

সহীহ বুখারী হাদিস ৪৯৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে যায়দ ইবনু সাবিত রাঃ বলেন, আবু বকর রাঃ তাঁকে ডেকে বলেন, তুমি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর ওহী লিখতে। তাই কুরআনের আয়াতগুলো খোঁজ করো। এরপর তিনি কুরআনের আয়াত অনুসন্ধান করেন। শেষে সূরা তাওবার শেষ দুই আয়াত তিনি আবূ খুযাইমা আনসারী রাঃ-এর কাছে পান। অন্য কারও কাছে তিনি এর সন্ধান পাননি। আয়াত দুটিতে রাসূলের মুমিনদের প্রতি দয়া, মানুষের কষ্টে তাঁর কষ্ট পাওয়া, এবং আল্লাহর ওপর ভরসার কথা এসেছে। এই হাদিস কুরআন সংকলনের সতর্কতা এবং আয়াত অনুসন্ধানের বিষয়টি তুলে ধরে। এর বাইরে কোনো বাড়তি দাবি হাদিসে নেই।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আবু বকর রাঃ যায়দ রাঃ-কে কুরআনের আয়াত খোঁজার দায়িত্ব দেন।
  • যায়দ রাঃ নবী صلى الله عليه وسلم-এর ওহী লেখক ছিলেন।
  • সূরা তাওবার শেষ দুই আয়াত আবূ খুযাইমা রাঃ-এর কাছে পাওয়া যায়।
  • কুরআন সংকলনে খোঁজ ও নিশ্চিত করার কাজ ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন